সোমবার, ১১ মে ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে চলছে শাটডাউন, প্রতি কক্ষে শিক্ষকদের তালা পবিপ্রবিতে ভিসি অপসারণ দাবির কর্মসূচিতে হামলা, আহত অন্তত ১০ হঠাৎ হাসপাতাল পরিদর্শনে বরিশালে স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারীকে বরখাস্তের নির্দেশ গলাচিপা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ওসমান হাদি হত্যার বিচার না হওয়া মানে জুলাই হেরে যাওয়া: বোন মাসুমা হাদি গৌরনদীতে সিলিন্ডার বিস্ফোরণে কলেজছাত্রসহ দগ্ধ ২ বাবা হারানোর দিনে রিয়ালকে হারিয়ে শিরোপা জয় ফ্লিকের পুলিশ ফাঁড়ির উদাসীনতায় বগুড়া রোডে বেড়েছে মাদকের বিস্তার! সাগরে লঘুচাপ, টানা ভারী বৃষ্টির আভাস মেহেন্দিগঞ্জে প্রাথমিক শিক্ষার বেহাল চিত্র, উদ্বিগ্ন অভিভাবকেরা
ম্যানেজিং কমিটির সভাপতির স্বাক্ষর জাল করায় দুই মাদরাসা শিক্ষক কারাগারে

ম্যানেজিং কমিটির সভাপতির স্বাক্ষর জাল করায় দুই মাদরাসা শিক্ষক কারাগারে

ঝালকাঠির নলছিটি উপজেলার অনুরাগ গৌরীপাশা আল হাসান দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের স্বাক্ষর জাল ২ লাখ ৭৩ হাজার ৪ শত ৫ টাকার ভুয়া বিল—ভাউচার ব্যাংকে দাখিলের ঘটনায় ওই মাদরাসার দুই শিক্ষককে কারাগারে পাঠিয়েছে আদালত।

রোববার (১০ মে) দুপুরে তাদেরকে কারাগারে পাঠান ঝালকাঠির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম কবির হোসেন।

কারাগারে যাওয়া শিক্ষকরা হলেন ওই মাদরাসার কম্পিউটার শিক্ষক মো. নুরুল আমিন মুন্সী ও সহকারী শিক্ষক মো. মনিরুল ইসলাম।

‎মামলার বাদী মাদরাসা ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের আইনজীবী মিজানুর রহমান মুবিন জানান, ২০২৪ সালের ১২ আগস্ট ওই ২ শিক্ষক বাদীর স্বাক্ষর জাল করে ২ লাখ ৭৩ হাজার ৪ শত ৫ টাকার ভুয়া বিল—ভাউচার তৈরি করে রূপালী ব্যাংকের বরিশাল চক বাজার শাখায় দাখিল করেন। সন্দেহ হলে ওই শাখার ব্যবস্থাপক বাদীকে বিষয়টি জানান। বাদী এ ঘটনায় আদালতে মামলা করলে, তদন্তকারী কর্মকর্তা ঝালকাঠি জেলা সিআইডির এসআই নিউটন অধিকারী অভিযোগের সত্যতা পাওয়ায় ওই ২ শিক্ষকের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। এরপর আজ ওই ২ শিক্ষক জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর তাদেরকে কারাগারে প্রেরণ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost