সোমবার, ১১ মে ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে চলছে শাটডাউন, প্রতি কক্ষে শিক্ষকদের তালা পবিপ্রবিতে ভিসি অপসারণ দাবির কর্মসূচিতে হামলা, আহত অন্তত ১০ হঠাৎ হাসপাতাল পরিদর্শনে বরিশালে স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারীকে বরখাস্তের নির্দেশ গলাচিপা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ওসমান হাদি হত্যার বিচার না হওয়া মানে জুলাই হেরে যাওয়া: বোন মাসুমা হাদি গৌরনদীতে সিলিন্ডার বিস্ফোরণে কলেজছাত্রসহ দগ্ধ ২ বাবা হারানোর দিনে রিয়ালকে হারিয়ে শিরোপা জয় ফ্লিকের পুলিশ ফাঁড়ির উদাসীনতায় বগুড়া রোডে বেড়েছে মাদকের বিস্তার! সাগরে লঘুচাপ, টানা ভারী বৃষ্টির আভাস মেহেন্দিগঞ্জে প্রাথমিক শিক্ষার বেহাল চিত্র, উদ্বিগ্ন অভিভাবকেরা
চাঁদাবাজি মামলায় প্যানেল চেয়ারম্যান গ্রেপ্তার

চাঁদাবাজি মামলায় প্যানেল চেয়ারম্যান গ্রেপ্তার

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মহিন উদ্দীন মোহনকে চাঁদাবাজি ও জালিয়াতি মামলায় গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ১১।

রোববার (১০ মে) দুপুরে জয়াগ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে আলোচনায় ছিলেন মহিন উদ্দীন মোহন। সর্বশেষ তার বিরুদ্ধে দায়ের হওয়া চাঁদাবাজি ও জালিয়াতি মামলার অভিযোগে র‍্যাব তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব জানায়, মিজানুর রহমান নামের একজনের দায়ের করা চাঁদাবাজি ও প্রতারণা মামলায় মহিন উদ্দীন মোহনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় মামলা রয়েছে।

র‍্যাব—১১, সিপিসি—৩ নোয়াখালী ক্যাম্পের অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার মুহিত কবির জানান, রোববার দুপর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযান পরিচালনা করে। সেখান থেকে মহিন উদ্দীন মোহনকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, মহিন উদ্দীন মোহনের পক্ষ থেকে মামলাটিকে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost