বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

আলোচিত শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

আলোচিত শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

নেত্রকোনার মদনে ১২ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ ও পরবর্তীতে অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪।

আজ বুধবার (৬ মে) ভোর সাড়ে চারটার দিকে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলা থেকে র‍্যাব-১৪ (ময়মনসিংহ) এর একটি অভিযানিক দল তাকে গ্রেফতার করে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম। তিনি জানান, ভোর রাতে গৌরীপুর এলাকা থেকে র‍্যাব-১৪ এর একটি দল অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, দুপুর একটার দিকে র‍্যাবের পক্ষ থেকে আসামিকে মদন থানা পুলিশের কাছে হস্তান্তরের কথা রয়েছে। আসামিকে থানায় আনার পর যত দ্রুত সম্ভব আদালতে প্রেরণ করা হবে। সময় স্বল্পতা থাকলে আগামীকাল তাকে আদালতে পাঠানো হতে পারে।

এদিকে র‍্যাব-১৪ জানায়, আজ দুপুরে এ চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি গ্রেফতার সংক্রান্ত বিষয়ে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, সম্প্রতি মদনে এক মাদ্রাসা শিক্ষক কর্তৃক ১২ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। পরে ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার মামলা দায়ের করে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost