, , ,
শিরোনাম
বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে হাতেম আলী কলেজে ফলজ বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় যাত্রা শুরু করল ড্রিম জাপানিজ ল্যাঙ্গুয়েজ একাডেমি কাজিরহাটে ৪৮ ঘন্টা পর লতা নদী থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার থানায় হামলা, পুলিশ পরিচয়ে টাকা নিয়েও মামলার আসামি যুবলীগ নেতা বাবুগঞ্জে নির্মাণাধীন বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট। ববিতে সাংবাদিক হেনস্তাঃ জেলা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান বিশ্বকাপ জিতে যে বিশ্বরেকর্ড গড়ল স্পেন বরিশালে পরকীয়া প্রেমের ঘটনা আড়াল করতে ‘ডাকাতির’ নাটক জিজ্ঞাসাবাদের জন্য আটক ৩ সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে মিলল ২০ লাখ টাকার ঘড়ি, ৮০০ কোট-টাই
বরিশালে যুবলীগ নেতার ওপর হামলা

বরিশালে যুবলীগ নেতার ওপর হামলা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়ন শাখার যুগ্ন সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক শাওন বালীর ওপর অতর্কিতভাবে হামলা চালিয়ে গুরুত্বর আহত করা হয়েছে।

আহতকে একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহত শাওন বালী জানিয়েছেন, সোমবার দিবাগত রাত আটটার দিকে গৌরনদীর বাটাজোর বাসষ্ট্যান্ডে বসে একদল মাক্সপড়া যুবক অর্তকিতভাবে হামলা চালিয়ে মারধর করে গুরুত্বর আহত করে। এসময় হামলাকারীরা তার (শাওন) ব্যবহৃত মোবাইল ফোন, ম্যানিব্যাগ ও নগদ অর্থ লুট করে নেয়।

পরবর্তীতে স্থানীয়রা তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে স্বজনরা তাকে একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করেছেন। শাওন বালী আরও জানিয়েছেন, হামলার সময় রনি ও জনি নামের দুইজন হামলাকারীর নাম তিনি শুনতে পেরেছেন।

এ ব্যাপারে গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানিয়েছেন, হামলার ব্যাপারে কেউ থানায় অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost