, , ,
কাউখালীতে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

কাউখালীতে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ— জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে আন্তর্জাতিক নার্সেস দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ মে) বেলা সাড়ে এগারোটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে স্বাস্থ্যসেবা ও নার্সিং পেশার গুরুত্ব তুলে ধরতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
দিবসের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, নার্সিং কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ নাহিদ হাসান শাওন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এম ও ডি সি ডাঃ অমৃতা সরকার, সিনিয়র স্টাফ নার্স ফারজানা মুনমুন, উমা পাল, মোসাম্মৎ মেবিন, তানিয়া সুলতানা, সীমা মন্ডল, শ্রাবণী চক্রবর্তী প্রমুখ।
সিনিয়র স্টাফ নার্স ফারজানা মুনমুন বলেন, মানুষের স্বাস্থ্যসেবায় নার্সদের অবদান অনস্বীকার্য। আন্তর্জাতিক নার্সেস দিবস পালনের মাধ্যমে নার্সদের পেশাগত মর্যাদা ও দায়িত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি পাবে বলে  আশা প্রকাশ করি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost