বুধবার, ১৩ মে ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

শিরোনাম
ভাণ্ডারিয়ায় লাইসেন্সবিহীন ৪ ব্যবসায়ীকে জরিমানা শিক্ষকদের শাটডাউনে পুরোপুরি অচল বরিশাল বিশ্ববিদ্যালয় পাথরঘাটায় জেলে কে নিজ বাড়ির উঠোনেই পিটিয়ে হত্যা, হত্যাকারীরা উধাও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ‘ইতিবাচক দিকে’ এগোচ্ছে: ভারত পুরানো পুকুর খননে উল্লাপাড়ায় উদ্ধার হলো কষ্টিপাথরের দুর্গা মূর্তি আমতলীতে চাঞ্চল্য: চাঁদাবাজি মামলার বাদী গরু চুরি মামলার আসামি বরিশাল এলজিইডিতে উন্নয়নের নামে স্ক্র্যাপ সাম্রাজ্য? ফ্যাসিস্ট ঠিকাদার হাসানকে ঘিরে ভয়াবহ অনিয়মের বিস্ফোরক অভিযোগ মেহেন্দিগঞ্জে ইউএনও’র অভিযানের পর জিডির স্বাক্ষীর ওপর হামলা কাউখালীতে কোরবানিকে ঘিরে ভেটেরিনারি ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরপূর্বক সালিসের চেষ্টাঃ কাউনিয়ার ওসির নামে অভিযোগ দায়ের
পাথরঘাটায় জেলে কে নিজ বাড়ির উঠোনেই পিটিয়ে হত্যা, হত্যাকারীরা উধাও

পাথরঘাটায় জেলে কে নিজ বাড়ির উঠোনেই পিটিয়ে হত্যা, হত্যাকারীরা উধাও

বরিশাল সদর প্রতিনিধি:- বহুদিন ধরে চলছিল জমি নিয়ে বিরোধ। একাধিকবার শালিস ব্যবস্থায়ও হয়েছে অমীমাংসিত। কিন্তু শেষমেশ বিরোধীয় জমির উপর একটি নারিকেল গাছের ডাব সংগ্রহ করা নিয়ে প্রতিপক্ষের সাথে বিবাদে প্রাণ গেলো জেলে মো. আলম ফিটার (৫৫) নামে এক ব্যক্তির।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে রোববার বিকেলে পাথরঘাটা উপজেলার চরলাঠিমারা গ্রামে আলম ফিটারের বড়িতে তার নিজ উঠোনেই দুই সন্তানের সামনে এ নির্মম ঘটনা ঘটে। ঘটনার পরপরই ঘাতকরা পলাতক রয়েছে।

বরিশাল সদর প্রতিনিধি সরেজমিনে ও ন্থানীয় সূত্রে জানা যায়, আলম ফিটারের সাথে প্রতিবেশী মো. ইলিয়াস, মো. আল আমিন,মো. বেলায়েত, মো. সাইফুলের সাথে জমির সীমানা নিয়ে বিরোধ চলে। এ নিয়ে স্থানীয় পর্যায় একাধিকবার শালিস ব্যবস্থাও হয়। আলম ফিটার তার সীমানার উপরে নারিকেল গাছের ডাব সংগ্রহ করে। এ খবর শুনে ইলিয়াস আলম ফিটারের বাড়িতে এসে ঝগড়া তর্কে লিপ্ত হয়। এক পর্যায় আলম ফিটারের নিজ বসত বাড়ির উঠানেই ভারী লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এ সময় তিনি মাটিতে পড়ে যায়। স্থানীয়রা এসে প্রথমে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সোমবার (১১মে) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে আলম ফিটার (৫৫) মারা যান।

আলম ফিটারের ছেলে ফোরকান জানান, আমার বাবাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা অপরাধীদের বিচার চাই। আমি দীর্ঘদিন যাবত এলাকায় নেই। সেই সুযোগে ইলিয়াস সহ তার সহযোগিরা বাবাকে মেরে ফেলেছে। আলম ফিটারের মেয়ে বলেন, আমি সন্তানের সামনে কি নির্মমভাবে পিটিয়ে বাবাকে হত্যা করলো। আমরা এর বিচার কি পাবো ? আমাদের সকল সম্পত্তির বিনিময় হলেও আমার বাবার হত্যাকারীদের বিচার দেখতে চাই।

পাথরঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. এনাম সাংবাদিকদের জানান, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। হত্যাকান্ডের ঘটনা জেনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost