, , ,
শিরোনাম
উজিরপুরে মন্দিরের সম্পত্তি ও বাড়ি দখলের অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মেহেন্দিগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ঝালকাঠিতে শিশুদের খাদ্য তৈরির কারখানায় অভিযান, ২০ হাজার টাকা জরিমানা কাউখালীতে অস্বাস্থ্যকর ও পঁচা খাবার বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা তালতলীতে সার ডিলার নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ বরিশালে অধ্যক্ষের সঙ্গে শিক্ষার্থীদের অসদাচরণের অভিযোগ সম্পত্তির জন্য বাবার জানাজা আটকে দিল মেয়ে, মরদেহ পড়ে আছে উঠানে উজিরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ডিআইজি উজিরপুরে ফ্যামিলি কার্ড নিয়ে প্রশাসনের প্রেস কনফারেন্স উজিরপুরে কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতার আহ্বান
বরিশালে জামেয়া কুর‌আনিয়া মাদ্রাসার শিক্ষকদের দায়িত্ব অবহেলায় ছাএ নিখোঁজ। সন্তান হারিয়ে অভিভাবকরা দিশেহারা

বরিশালে জামেয়া কুর‌আনিয়া মাদ্রাসার শিক্ষকদের দায়িত্ব অবহেলায় ছাএ নিখোঁজ। সন্তান হারিয়ে অভিভাবকরা দিশেহারা

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বুধবার, ১৩ মে, ২০২৬

বরিশালে জামেয়া কুর‌আনিয়া মাদ্রাসার শিক্ষকদের দায়িত্ব অবহেলায় ছাএ নিখোঁজ। সন্তান হারিয়ে অভিভাবকরা পাগল প্রায় ও দিশেহারা।

নগরীর সিএন্ডবি রোডের খাল পাড় সড়ক এর সুমাইতা ভবনের ৪র্থ ও ৫ম তলায় জামেয়া কুর‌আনিয়া মাদ্রাসার কিতাব বিভাগের নাহবেশীর এ.বি.এম আতিমুল হোসেন নামের ছাএ।

 

সিসি ক্যামেরায় দেখা যায় গত ০৮ মে শুক্রবার সকাল ০৯ টা দিকে আতিমুল হোসেন মাদ্রাসা থেকে বের হয়ে যায়। কিন্তু ছা‌এ আতিমুল হোসেন মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর ১০ মে তার বাবা হাফেজ ফোরকানকে অবগত করেন। একজন ছাত্র মাদ্রাসা থেকে নিখোঁজের তিনদিন পরে ছাত্রের ব্যাপারে অবগত হন।এটা মাদ্রাসার পরিচালকসহ শ্রেণীর শিক্ষক দের দায়িত্ব অবহেলা সামিল বলে জানান অভিভাবকরা ।

 

অভিভাবকরা আরো জানান মাদ্রাসার কর্তৃপক্ষের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করলে ছাত্র নিখোঁজের সাথে সাথে নজরে আসতো। সন্তান প্রায় এক সপ্তাহ যাবত নিখোঁজ , সম্ভাব্য সব জায়গায় খোজাখোজি করে ক্লান্ত, দিশেহারা, পাগল প্রায়। বাকরুদ্ধ হয়ে গেছে আতিমুল হোসেন এর বাবা মা। এমনকি বার বার অভিভাবক হিসেবে আতিমুল হোসেন এর বাবা মাদ্রাসায় ছুটে গেলেও মাদ্রাসার পরিচালক বিষয়টি গুরুত্ব দিচ্ছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

এ ব্যাপারে বরিশাল কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়রি করেছেন নিখোঁজ আতিমুল হোসেন এর বাবা হাফেজ ফোরকান।যার ডায়েরি নং ১০৪২(১৩.০৫.২৬)

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost