, , ,
শিরোনাম
বাবুগঞ্জে নারী ও শিশু নির্যাতন ও পর্নোগ্রাফি মামলার পলাতক আসামি গ্রেপ্তার একদফা পরিবর্তনের পর বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হলেন ডা. রেফায়েতুল হায়দার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডিনস মেরিট অ্যাওয়ার্ড-২০২৬ অনুষ্ঠিত, ১০৯ শিক্ষার্থীকে সম্মাননা সাবেক ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে সরকারি খাস জমি দখল করে রাস্তা বন্ধের অভিযোগ, ইউএনওর হস্তক্ষেপ কামনা সহপাঠীকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন চোরকে বেঁধে ন্যাড়া করে দিলো গ্রামবাসী মানবিক বিভাগের ডিগ্রি নিয়ে বাণিজ্য শাখায় শিক্ষকতা, কাশিপুর হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ সাংবাদিক এস মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ আনন্দ ভ্রমণেই শেষ যাত্রা: শাপলা বিলে ডুবে তরুণ পর্যটকের মৃত্যু
আগৈলঝাড়ায় থানার এসআই মনির ক্লোজ

আগৈলঝাড়ায় থানার এসআই মনির ক্লোজ

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বুধবার, ১৩ মে, ২০২৬

বরিশালের আগৈলঝাড়ায় মাদক ব্যবসায়ীর তিন সহযোগীকে অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ার ঘটনায় এসআই মনির হোসেনকে ক্লোজ করে বরিশাল পুলিশ লাইনে নেওয়া হয়েছে। এঘটনার সত্যাতা স্বীকার করেছেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ মাসুদ খান।

 

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের আস্কর গ্রামের রিন্টু মোল্লার ছেলে মাদক ব্যবসায়ী শিবলী আহম্মেদসহ তার তিন সহযোগী নাইম মোল্লা, সাব্বির শাহ ও জিহাদ সরদারকে শনিবার (৯ মে) রাতে বারপাইকা স্টীল ব্রীজের উপর থেকে ধাওয়া করে দুইপিচ ইয়াবাসহ গ্রেফতার করে এসআই মনির হোসেন। মাদক ব্যবসায়ী শিবলী আহম্মেদের বিরুদ্ধে এসআই মনির হোসেন বাদী হয়ে শনিবার ১০ মে সকালে মামলা দায়ের করে বরিশাল আদালতে প্রেরন করেন।

 

মাদক ব্যবসায়ীর সহযোগী নাইম মোল্লা, সাব্বির শাহ ও জিহাদ সরদারকে অর্থের বিনিময়ে ছেড়ে দেয় এসআই মনির হোসেন। এঘটনা বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হলে মঙ্গলবার (১২ মে) রাতে এসআই মনির হোসেনকে আগৈলঝাড়া থানা থেকে ক্লোজ করে বরিশাল পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এঘটনার সত্যাতা স্বীকার করেছেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ মাসুদ হোসেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost