, , ,
শিরোনাম
নেছারাবাদে ভাঙনে বিলীন রাজাবাড়ি-জিলবাড়ি সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ কাউখালীতে পুলিশের উদ্যোগে আইন—শৃঙ্খলা সভা: মাদক, বাল্যবিবাহ ও অপরাধ দমনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপে বাবুগঞ্জের জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী! দুই বছরের মধ্যে হিজলা-মেহেন্দিগঞ্জকে বদলে দেওয়ার প্রত্যয়—সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ‘গুপ্ত ও হাইব্রিড’ অভিযোগে কমিটি বাতিলের দাবিতে বরিশালে বিএনপির বিক্ষোভ বরগুনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু হাতেম আলী কলেজে যোগদান করতে পারেননি অধ্যাপক মেহবুবা আলম কাউখালীর জোলাগাতি খালে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো; শতাধিক মানুষের দুর্ভোগ, পাকা সেতুর দাবিতে এলাকাবাসী নলছিটিতে গাঁজাসহ পৌর ছাত্রদল নেতা আদনান রু‌বেল আটক, আদালতে প্রেরণ
ভাষানচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চুন্নুর ইন্তেকাল

ভাষানচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চুন্নুর ইন্তেকাল

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বুধবার, ১৩ মে, ২০২৬

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ভাসানচর ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান নজরুল ইসলাম চুন্নু আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)।

বুধবার বিকেল ৩টায় বরিশাল নগরীর নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ছেলে-মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম চুন্নু দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তিনি নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নজরুল ইসলাম চুন্নু মেহেন্দিগঞ্জের রাজনীতিতে একজন সৎ, নির্ভীক ও জনবান্ধব নেতা হিসেবে পরিচিত ছিলেন। তিনি একাধিকবার ভাসানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে এলাকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

তার মৃত্যুতে ভাসানচর ইউনিয়নসহ পুরো মেহেন্দিগঞ্জ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost