বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

শিরোনাম
মির্জাগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত বিছানায় পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, পাশেই মিলল শিশুসন্তান ও চিরকুট বরিশাল শিল্প মেলায় ২০০ ব্যবসায়ীর মালামাল আটকে রাখার অভিযোগ পিরোজপুরে ছাত্রদল নেতার বিরুদ্ধে সমকামিতার অভিযোগ মাইলস্টোনের টিসি পাওয়া ছাত্রী আইডি কার্ড গায়ে আন্দোলনে, থানায় জিডি কর্তৃপক্ষের ৪৫ বছর পর শহীদ জিয়ার খুনি মোজাফফর গ্রেফতার কাজিরহাটে মাদকের গডফাদারদের বিরুদ্ধে কার্যকর অভিযান জোরদারের দাবি, মূল হোতা ও অর্থদাতাদের আইনের আওতায় আনার আহ্বান চেক প্রতারণা মামলায় বরিশালে সাবেক কাউন্সিলরের ভাইয়ের ৮ মাসের কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি বজ্রপাতে নদীতে নিখোঁজ ট্রলার মাঝির মরদেহ ২ দিন পর মিলল সাগরে ঘনীভূত হতে পারে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
কাউখালীতে পুলিশি অভিযানে মাদক ব্যবসায়ী ও চিহ্নিত চোর গ্রেফতার আদালতে প্রেরণ

কাউখালীতে পুলিশি অভিযানে মাদক ব্যবসায়ী ও চিহ্নিত চোর গ্রেফতার আদালতে প্রেরণ

পিরোজপুরের কাউখালীতে থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ এক মাদক ব্যবসায়ী এবং এক চিহ্নিত পেশাদার চোরকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে ও শনিবার (১৬ মে) সকালে পৃথক দুটি অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে কাউখালী থানার এসআই রহমাতুল্লাহর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উপজেলার পারসাতুরিয়া গ্রামের মিয়া বাড়ির ঈদগাহ মাঠ সংলগ্ন পাকা সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার শংকরপুর গ্রামের জাকির তালুকদারের ছেলে কথিত মাদক ব্যবসায়ী রাকিব তালুকদার (২৪)কে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অপরদিকে, শনিবার সকালে কাউখালী থানার পিএসআই মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত আরেকটি বিশেষ অভিযানে পারসাতুরিয়া গ্রামের কালু সরদারের ছেলে ও এলাকার চিহ্নিত পেশাদার চোর আসাদুল সরদার (৪২)কে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
এ বিষয়ে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কাউখালী থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost