, , ,
শিরোনাম
নেছারাবাদে ভাঙনে বিলীন রাজাবাড়ি-জিলবাড়ি সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ কাউখালীতে পুলিশের উদ্যোগে আইন—শৃঙ্খলা সভা: মাদক, বাল্যবিবাহ ও অপরাধ দমনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপে বাবুগঞ্জের জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী! দুই বছরের মধ্যে হিজলা-মেহেন্দিগঞ্জকে বদলে দেওয়ার প্রত্যয়—সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ‘গুপ্ত ও হাইব্রিড’ অভিযোগে কমিটি বাতিলের দাবিতে বরিশালে বিএনপির বিক্ষোভ বরগুনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু হাতেম আলী কলেজে যোগদান করতে পারেননি অধ্যাপক মেহবুবা আলম কাউখালীর জোলাগাতি খালে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো; শতাধিক মানুষের দুর্ভোগ, পাকা সেতুর দাবিতে এলাকাবাসী নলছিটিতে গাঁজাসহ পৌর ছাত্রদল নেতা আদনান রু‌বেল আটক, আদালতে প্রেরণ
বাসা থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা, গ্রেপ্তার ২

বাসা থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা, গ্রেপ্তার ২

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : রবিবার, ১৭ মে, ২০২৬

বরিশালের মুলাদী উপজেলা উপজেলার ছবিপুর ইউনিয়নের দক্ষিণ গলই ভাঙা বালিয়াতলী ২ নম্বর ওয়ার্ড এলাকায় আল-আমিন নামে এক যুবককে ডেকে নিয়ে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

রোববার (১৭ মে) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। নিহত আল-আমিন হানিফ হাওলাদার এর ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, আজিজুল সরদারের নেতৃত্বে আনুমানিক ৪ থেকে ৫ জন ব্যক্তি আল-আমিনকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে দক্ষিণ গলই ভাঙা বালিয়াতলী এলাকায় তাকে বেধড়ক মারধর করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। গুরুতর আহত অবস্থায় কিছুক্ষণের মধ্যেই আল-আমিনের মৃত্যু হয়।

অভিযোগ রয়েছে, ঘটনার পর অভিযুক্তরা মরদেহ গুম করার চেষ্টা করলে স্থানীয় জনতা তাদের ধাওয়া করে। এ সময় দুইজনকে আটক করে মুলাদী থানা পুলিশ-এর হাতে তুলে দেন স্থানীয়রা। তবে অন্যরা পালিয়ে যায়।

ঘটনার পর নিহতের স্বজনরা মুলাদী থানা-এ মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। স্থানীয়রা জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মুলাদী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, “আমরা ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করেছি। তাদের জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।”

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost