বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম
মাদারীপুরের ক্লুলেস হত্যা মামলার আসামি ঝালকাঠি থেকে গ্রেপ্তার বরিশালে চিকিৎসকের জমি দখলে নিতে প্রতিপক্ষের পায়তারা, প্রশাসনের উচ্ছেদ অভিযানও ব্যাহত! চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে উজিরপুরে মানববন্ধন টপটেন জেনারেল হাসপাতালে মঠবাড়িয়া ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু কাজিরহাট পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বরিশালে আটকে থাকা ২০০ ভবনের প্ল্যান হস্তান্তর এক ইনজেকশন ১৫ হাজার টাকা, আইসিইউতে ছেলেকে নিয়ে নিরুপায় আসলাম মেহেন্দিগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত সেনা কর্মকর্তা তানজিম হত্যা : ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন বরিশালে হামে আরও ২ শিশুর মৃত্যু
বরিশালে আটকে থাকা ২০০ ভবনের প্ল্যান হস্তান্তর

বরিশালে আটকে থাকা ২০০ ভবনের প্ল্যান হস্তান্তর

দীর্ঘদিনের জট খুলতে শুরু করেছে বরিশাল সিটি কর্পোরেশনে (বিসিসি)। বছরের পর বছর আটকে থাকা ভবনের নকশা অনুমোদন থেকে শুরু করে নতুন অবকাঠামো নির্মাণ— বিভিন্ন উদ্যোগে নগরজীবনে ফিরছে স্বস্তি।

নিয়মগত জটিলতায় বরিশাল নগরীর বহু ইমারত নির্মাণ পরিকল্পনা দীর্ঘদিন ধরে আটকে ছিল। এতে বাড়ি নির্মাণে আগ্রহী শতাধিক মানুষ ভোগান্তিতে পড়েন। অবশেষে ইমারত নির্মাণ বিধিমালা—১৯৯৬ অনুযায়ী যাচাই—বাছাই শেষে আটকে থাকা প্রায় ২০০টি প্ল্যান অনুমোদন দিয়ে ভুক্তভোগীদের হাতে হস্তান্তর করেছে সিটি কর্পোরেশন।

কর্তৃপক্ষ জানিয়েছে, আরও প্রায় ৩০০টি নকশা আগামী সপ্তাহে হস্তান্তর করা হবে।

শুধু আটকে থাকা প্ল্যান অনুমোদনই নয়, নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তি কমাতে নতুন কয়েকটি উদ্যোগও নিয়েছে বিসিসি। নগরীর গুরুত্বপূর্ণ যানজটপূর্ণ এলাকা নতুল্লাবাদ বাসস্ট্যান্ড, হাতেম আলী কলেজসংলগ্ন চৌমাথা এবং রুপাতলী বাস টার্মিনালে নির্মাণ করা হবে তিনটি ফুটওভার ব্রিজ।

এছাড়া কর্মজীবী নারীদের নিরাপদ আবাসনের জন্য একটি মহিলা হোস্টেল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে নগরীর পাঁচটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন কাজও হাতে নেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীদের খেলাধুলার উপযোগী পরিবেশ নিশ্চিত করা যায়।

সিটি প্রশাসক বলেন, “একটি বাড়ি নির্মাণ অনেক মানুষের জীবনের সঞ্চয় ও স্বপ্নের সঙ্গে জড়িত। তাই সামান্য কাগজপত্রের জটিলতায় যেন কাউকে বছরের পর বছর ভোগান্তিতে না পড়তে হয়, সে লক্ষ্যেই ধাপে ধাপে সব সমস্যার সমাধান করা হচ্ছে।”

দীর্ঘদিনের জটিলতা নিরসনের মাধ্যমে বরিশাল সিটি কর্পোরেশন জনসেবার কার্যকর কেন্দ্র হয়ে উঠবে— এমনটাই প্রত্যাশা নগরবাসীর।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost