, , ,
শিরোনাম
বেহাল অবস্থায় কাজিরহাটের ব্যাংকেরহাট ব্রিজ কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটার মামলায় দুই আসামি গ্রেফতার বরগুনার সাবেক এমপি গোলাম সরোয়ার আর নেই ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ বরিশালে ছানি সচেতনতা মাস উপলক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ কাউখালীতে জমিজমা ও পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ, আহত ৮ মেহেন্দিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা, আদর্শ গ্রাম পুরুষশূন্য চাকরি হারালেন সাবেক এমপি পংকজ দেবনাথ এর ছোট ভাই সরোজ দেবনাথ বাবুগঞ্জে নারী ও শিশু নির্যাতন ও পর্নোগ্রাফি মামলার পলাতক আসামি গ্রেপ্তার একদফা পরিবর্তনের পর বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হলেন ডা. রেফায়েতুল হায়দার
গলাচিপায় এনএসআই ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযান: ২ কোটি টাকার চিংড়ির রেণুপোনা জব্দ

গলাচিপায় এনএসআই ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযান: ২ কোটি টাকার চিংড়ির রেণুপোনা জব্দ

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

পটুয়াখালীর গলাচিপায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে আনুমানিক ২ কোটি টাকা মূল্যের ৫০ লক্ষ পিস অবৈধ চিংড়ির রেণুপোনা জব্দ করার পরে তা নদীতে অবমুক্ত করা হয়। এ সময় রেণুপোনা বহনে ব্যবহৃত একটি ট্রাক ও ৪০টি প্লাস্টিকের ড্রাম আটক করা হয়।

বুধবার (২০ মে) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গলাচিপা উপজেলার সাগরদী রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই ও গলাচিপা উপজেলা প্রশাসন যৌথভাবে বিশেষ অভিযান চালায়। অভিযানকালে সাগরদী রোড এলাকায় একটি ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ গলদা ও বাগদা চিংড়ির রেণুপোনা উদ্ধার করা হয়।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে প্রায় ৫০ লক্ষ পিস চিংড়ির রেণুপোনা, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা। এছাড়া ঢাকা মেট্রো ড ১৪-৪১০৯ নম্বরের একটি ড্রাম ট্রাক এবং রেণুপোনা বহনের কাজে ব্যবহৃত ৪০টি প্লাস্টিকের ড্রাম জব্দ করা হয়েছে।

অভিযানের বিষয়টি টের পেয়ে ট্রাকচালক, হেলপার ও সঙ্গে থাকা ৪ থেকে ৫ জন শ্রমিক কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

অভিযান শেষে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর উপস্থিতিতে জব্দকৃত রেণুপোনা রামনাবাদ নদীতে অবমুক্ত করা হয়।

এ বিষয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে চিংড়ির রেণুপোনা আহরণ ও পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। নদী ও সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost