, , ,
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডিনস মেরিট অ্যাওয়ার্ড-২০২৬ অনুষ্ঠিত, ১০৯ শিক্ষার্থীকে সম্মাননা সাবেক ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে সরকারি খাস জমি দখল করে রাস্তা বন্ধের অভিযোগ, ইউএনওর হস্তক্ষেপ কামনা সহপাঠীকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন চোরকে বেঁধে ন্যাড়া করে দিলো গ্রামবাসী মানবিক বিভাগের ডিগ্রি নিয়ে বাণিজ্য শাখায় শিক্ষকতা, কাশিপুর হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ সাংবাদিক এস মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ আনন্দ ভ্রমণেই শেষ যাত্রা: শাপলা বিলে ডুবে তরুণ পর্যটকের মৃত্যু উজিরপুরে নিষিদ্ধ জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, জব্দ ৩০ লাখ টাকার জাল বামনার ডৌয়াতলায় পূবালী ব্যাংক পিএলসি—র উদ্যোগে ‘ক্যাশলেস লেনদেন ও ডিজিটাল ব্যাংকিং’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
বরিশালে ইন্টার্ন চিকিৎসকদের সাথে রোগীর স্বজনদের হাতাহাতি, কর্মবিরতি

বরিশালে ইন্টার্ন চিকিৎসকদের সাথে রোগীর স্বজনদের হাতাহাতি, কর্মবিরতি

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : রবিবার, ২৪ মে, ২০২৬

 

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে ও নিরাপত্তা চেয়ে রবিবার দুপুর থেকে কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকরা।

এরপূর্বে শনিবার (২৩ মে) দিবাগত রাতে হাসপাতালের চতুর্থ তলার সার্জারি ওয়ার্ডে রোগীর মৃত্যুর কেন্দ্র করে হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পরে। ইন্টার্ন চিকিৎসকেরা জানিয়েছেন, রাতে সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন একজন। কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়। এতে রোগীর স্বজনরা, চিকিৎসকদের ওপর চড়াও হন। তাদের হামলায় তিনজন চিকিৎসক আহত হন। লাঞ্ছিত হন আরও বেশ কয়েকজন। এ ঘটনার প্রতিবাদে তারা কর্মস্থলে নিরাপত্তা চেয়ে রবিবার দুপুর থেকে কর্মবিরতি শুরু করেছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বিষয়টি দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। ঘটনা তদন্তে গঠণ করা হয়েছে কমিটি। তবে, কর্মবিরতিতে চিকিৎসা সেবায় তেমন একটা প্রভাব পরেনি।

 

শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক আব্দুল মোনায়েম সাদ বলেন, বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। কর্মবিরতিতে সেবা কার্যক্রম ব্যহত হচ্ছেনা। চিকিৎসক ও মিড লেভেল চিকিৎসকরা দায়িত্ব পালন করছেন। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুত সমস্যা সমাধান হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost