শনিবার, ১৮ Jul ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

শিরোনাম
ঝালকাঠি শহরে গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, হত্যার আশঙ্কা শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সেকেন্ড-ইন-কমান্ড বাপ্পি গ্রেপ্তার বরিশালে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুল শিক্ষার্থী: বাড়িতে তালা ঝুলিয়ে লাপাপ্তা পরিবার ফেসবুকে ‘বাঁচান’ স্ট্যাটাসের ২৪ ঘণ্টায়ও মেলেনি চিকিৎসকের খোঁজ টাকার জন্য স্ত্রীকে নির্যাতনের পর মহাসড়কে ফেলে যান বিশ্ববিদ্যালয় শিক্ষক অসম্পূর্ণ সংযোগ সড়ক: মেহেন্দিগঞ্জ—হিজলা সেতুর সুফল থেকে বঞ্চিত হাজারো মানুষ মাউলতলা ইসলামিয়া মাদ্রাসার গভর্নিং বডি গঠন, সভাপতি দেওয়ান মোঃমুনির হোসেন, সদস্য মেহেদী হাসান কাজিরহাট গন চুরির হিড়িক: প্রশাসনের নীরবতায় চরম আতঙ্কে এলাকাবাসী উজিরপুরে ইয়াবা বিক্রির সময় পুলিশের জালে মাদক কারবারি আটক হিজলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু প্যাদার ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত
কালবৈশাখী ঝড়ে নিখোঁজের একদিন পর মরদেহ উদ্ধার

কালবৈশাখী ঝড়ে নিখোঁজের একদিন পর মরদেহ উদ্ধার

বরিশালের হিজলা উপজেলায় কালবৈশাখী ঝড়ে নিখোঁজ হওয়ার একদিন পর মেঘনা নদী থেকে হারুন বিশ্বাস নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

জানা যায়, গত ২৫ মে বিকেলে উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের সময় হারুন বিশ্বাস নিখোঁজ হন। এরপর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

পরে ২৬ মে ভোর আনুমানিক ৫টা ৪৫ মিনিটে হিজলা উপজেলার মেঘনা নদীতে মাছ ধরতে গেলে স্থানীয় এক জেলের জালে মরদেহটি ভেসে উঠে। এসময় জেলেরা বিষয়টি স্থানীয়দের জানালে নিহত হারুন বিশ্বাসের পরিবারকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ শনাক্ত করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost