শনিবার, ১৮ Jul ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

শিরোনাম
কাউখালীতে শ্রমিক দলের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ওপর গুরুত্বারোপ থানার ব্যারাক থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার দৌলতখানে মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেপ্তার প্রাথমিকে বদলি কমিটিতে ‘গণ্যমান্য ব্যক্তি’ বাদ, যুক্ত হলো সাত শর্ত সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা ও ঘোরাঘুরি সম্পূর্ণ নিষিদ্ধ যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান কারাগার থেকে পালাল নারী বন্দি, বরখাস্ত ৭ রাজধানীতে যানবাহনের হর্ন নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর এসএসসি পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশিত হচ্ছে না আদালতের জিম্মায় ফিরে পেয়েও রক্ষা হলো না কিশোরী, পথে হামলা করে অপহরণের অভিযোগ; সংবাদ সম্মেলনে মায়ের আকুতি
বরিশালে ঝড়ে গাছ পড়ে গৃহবধূর মৃত্যু

বরিশালে ঝড়ে গাছ পড়ে গৃহবধূর মৃত্যু

বরিশালের স্বরূপকাঠি (নেছারাবাদ) উপজেলায় কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে রুমানা ইয়াসমিন (৪০) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) দুপুরে উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেসন্ডা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুমানা ইয়াসমিন ওই গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বৈশাখী ঝড় চলাকালে রুমানা ইয়াসমিন নিজ বাড়ির পাকঘরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এসময় হঠাৎ বিকট শব্দে পাশের একটি বড় গাছ উপড়ে ঘরের ওপর পড়ে যায়। পরিস্থিতি বুঝতে পেরে স্বামী-স্ত্রী দ্রুত ঘরের ভেতরে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। কিন্তু দুর্ভাগ্যবশত গাছটি রুমানা ইয়াসমিনের ওপর পড়ে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধিরা ঝড়ের সময় সবাইকে নিরাপদ স্থানে থাকার আহ্বান জানিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost