, , ,
শিরোনাম
নেছারাবাদে ভাঙনে বিলীন রাজাবাড়ি-জিলবাড়ি সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ কাউখালীতে পুলিশের উদ্যোগে আইন—শৃঙ্খলা সভা: মাদক, বাল্যবিবাহ ও অপরাধ দমনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপে বাবুগঞ্জের জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী! দুই বছরের মধ্যে হিজলা-মেহেন্দিগঞ্জকে বদলে দেওয়ার প্রত্যয়—সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ‘গুপ্ত ও হাইব্রিড’ অভিযোগে কমিটি বাতিলের দাবিতে বরিশালে বিএনপির বিক্ষোভ বরগুনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু হাতেম আলী কলেজে যোগদান করতে পারেননি অধ্যাপক মেহবুবা আলম কাউখালীর জোলাগাতি খালে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো; শতাধিক মানুষের দুর্ভোগ, পাকা সেতুর দাবিতে এলাকাবাসী নলছিটিতে গাঁজাসহ পৌর ছাত্রদল নেতা আদনান রু‌বেল আটক, আদালতে প্রেরণ
চাকা ফেটে সেতুতে ধাক্কা দিল পিকআপ ভ্যান, চালকের সহকারী নিহত

চাকা ফেটে সেতুতে ধাক্কা দিল পিকআপ ভ্যান, চালকের সহকারী নিহত

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

বরগুনায় একটি পিকআপ ভ্যানের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেতুর সঙ্গে ধাক্কা লাগে। এতে পিকআপ ভ্যানটির চালকের সহাকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন চালক। পটুয়াখালী—কুয়াকাটা মহাসড়কের চুনাখালী ব্রিজ এলাকায় আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. আজাদ মোল্লা (২৭)। তিনি টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকি গ্রামের আউয়ুব মোল্লার ছেলে। আহত চালকের নাম মেহেদী (২৮)। তিনি টাঙ্গাইলের সফিপুর উপজেলার বেথুয়া গ্রামের আব্বাস মিয়ার ছেলে। মেহেদীকে বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র বলেছে, আসবাববাহী পিকআপ ভ্যানটি বরগুনার আমতলী যাচ্ছিল। পথে পটুয়াখালী—কুয়াকাটা মহাসড়কের চুনাখালী ব্রিজ—সংলগ্ন এলাকায় পিকআপ ভ্যানটির বাঁ পাশের চাকা ফেটে যায়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজে ধাক্কা দেয়। দুর্ঘটনায় গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং গাড়িতে চালক ও তাঁর সহকারী আটকা পড়েন। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের লোকজন গাড়ির দরজা কেটে তাঁদের উদ্ধার করেন। তবে ঘটনাস্থলেই চালকের সহকারী আজাদ মোল্লা নিহত হন। গুরুতর আহত চালক মেহেদীকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা নাজমুল হোসেন বলেন, আজাদকে হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। আহত মেহেদীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, নিহত ব্যক্তির মরদেহ থানায় আনা হয়েছে। পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তাঁরা পৌঁছালে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost