, , ,
শিরোনাম
শেবাচিম হাসপাতালের সামনে থেকে রিকশাচালকের গাড়ির ব্যাটারি চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার বরিশালে মহিলা দলের নেত্রীকে ব্লাকমেইলের অভিযোগে বিএনপি কর্মী লিটন গ্রেফতার আমতলীর চাওড়া ইউনিয়নে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার মাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, কারাগারে ৪ সাংবাদিক বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ ভোলায় চোরাই সোনা-টাকাসহ আটক এক ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ প্রতিবাদের খেসারত: ফরম পূরণের দিনে বহিষ্কারের শিকার নার্সিং শিক্ষার্থী
আদ-দ্বীন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে নির্মাণ ত্রুটি

আদ-দ্বীন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে নির্মাণ ত্রুটি

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শুক্রবার, ২৯ মে, ২০২৬

রাজধানীর মগবাজারে আদ–দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় পোস্ট অপারেটিভ ওয়ার্ডে নির্মাণসহ কিছু ত্রুটি মিলেছে। আজ শুক্রবার (২৯ মে) ঢাকা মেইলকে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. জাহিদ রায়হান।

তিনি বলেন, ‘হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে নির্মাণগত নানা ত্রুটি পাওয়া গেছে। হাসপাতালে এসি আছে, বাতাস বের হওয়ার কোনো ব্যবস্থা ছিল না। এসি বন্ধ হয়ে গেলে সেখানে ভেন্টিলেশনটা কী হবে? আর বছরের পর বছর ধরে এই হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ড এভাবেই আছে। মৃত্যুর কারণ কী কী ছিল, সেটা জানাটা আমাদের বেশি জরুরি।’

ডা. জাহিদ রায়হান বলেন, হাসপাতালের চিকিৎসা পরিবেশ শিশুদের কোনো ধরনের প্রভাব ফেলেছিল কিনা, তা তদন্ত প্রতিবেদনে বিস্তারিতভাবে তুলে ধরা হবে। ইতিমধ্যে সংশ্লিষ্ট বিভিন্ন নথি ও প্রযুক্তিগত তথ্য পর্যালোচনা করা হয়েছে। ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় করা সরকারের উচ্চপর্যায়ের তদন্ত কমিটির প্রতিবেদন আজ বা আগামীকাল (শনিবার) জমা দেওয়া হবে।

এর আগে, বুধবার সকালে হাসপাতালটির ডেলিভারির পোস্ট—অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন ছয় শিশুর মৃত্যু হয়। পরে এ ঘটনার তদন্তে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost