শনিবার, ১৮ Jul ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম
ঝালকাঠি শহরে গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, হত্যার আশঙ্কা শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সেকেন্ড-ইন-কমান্ড বাপ্পি গ্রেপ্তার বরিশালে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুল শিক্ষার্থী: বাড়িতে তালা ঝুলিয়ে লাপাপ্তা পরিবার ফেসবুকে ‘বাঁচান’ স্ট্যাটাসের ২৪ ঘণ্টায়ও মেলেনি চিকিৎসকের খোঁজ টাকার জন্য স্ত্রীকে নির্যাতনের পর মহাসড়কে ফেলে যান বিশ্ববিদ্যালয় শিক্ষক অসম্পূর্ণ সংযোগ সড়ক: মেহেন্দিগঞ্জ—হিজলা সেতুর সুফল থেকে বঞ্চিত হাজারো মানুষ মাউলতলা ইসলামিয়া মাদ্রাসার গভর্নিং বডি গঠন, সভাপতি দেওয়ান মোঃমুনির হোসেন, সদস্য মেহেদী হাসান কাজিরহাট গন চুরির হিড়িক: প্রশাসনের নীরবতায় চরম আতঙ্কে এলাকাবাসী উজিরপুরে ইয়াবা বিক্রির সময় পুলিশের জালে মাদক কারবারি আটক হিজলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু প্যাদার ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত
বর্জ্য অপসারণে গাফিলতি ঢাকা দুই সিটির ২ কর্মকর্তা বরখাস্ত

বর্জ্য অপসারণে গাফিলতি ঢাকা দুই সিটির ২ কর্মকর্তা বরখাস্ত

ঈদের বর্জ্য ও জমে থাকা ময়লা—আবর্জনা ঠিকমতো পরিষ্কার করা হয়েছে কিনা, তা সরজমিনে দেখতে মাঠে নেমেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকার চিত্র দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি। বর্জ্য অপসারণে মাঠপর্যায়ের চরম গাফিলতি ও অবহেলা হাতেনাতে ধরে স্পটেই তাৎক্ষণিক অ্যাকশন নিয়েছেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনার পর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে (উপ—সচিব) তাৎক্ষণিকভাবে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন‍্যস্ত করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

শুক্রবার (২৯ মে) বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম গণমাধ্যমকে এই পদক্ষেপের বিষয়টি নিশ্চিত করেন।

সাময়িক বরখাস্ত হওয়া দুই কর্মকর্তা হলেন— ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (জোন—৫) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোঃ সাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (জোন—১) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, কোরবানির ঈদের বর্জ্য দ্রুত সরিয়ে নগরবাসীকে স্বস্তি দেওয়ার সুনির্দিষ্ট নির্দেশনা ছিল। পরিচ্ছন্নতা কার্যক্রমের বাস্তব চিত্র দেখতে প্রধানমন্ত্রী নিজেই রাজধানীর হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রীণরোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকা পরিদর্শনে বের হন। কিন্তু সরেজমিন পরিদর্শনে গিয়ে তিনি দেখতে পান, এখনো রাস্তায় রাস্তায় ঈদের বর্জ্য ও আগের জমে থাকা ময়লা পড়ে আছে।

নির্ধারিত সময় পার হওয়ার পরও জনগুরুত্বপূর্ণ এসব সড়ক পরিষ্কার না হওয়ায় এবং কর্মকর্তাদের তদারকির অভাব দেখে ক্ষুব্ধ হন প্রধানমন্ত্রী। মাঠপর্যায়ের এই উদাসীনতা ও দায়িত্বহীনতার প্রমাণ পেয়ে তিনি স্পটেই দুই কর্মকর্তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার নির্দেশ দেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost