, , ,
শিরোনাম
নেছারাবাদে ভাঙনে বিলীন রাজাবাড়ি-জিলবাড়ি সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ কাউখালীতে পুলিশের উদ্যোগে আইন—শৃঙ্খলা সভা: মাদক, বাল্যবিবাহ ও অপরাধ দমনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপে বাবুগঞ্জের জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী! দুই বছরের মধ্যে হিজলা-মেহেন্দিগঞ্জকে বদলে দেওয়ার প্রত্যয়—সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ‘গুপ্ত ও হাইব্রিড’ অভিযোগে কমিটি বাতিলের দাবিতে বরিশালে বিএনপির বিক্ষোভ বরগুনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু হাতেম আলী কলেজে যোগদান করতে পারেননি অধ্যাপক মেহবুবা আলম কাউখালীর জোলাগাতি খালে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো; শতাধিক মানুষের দুর্ভোগ, পাকা সেতুর দাবিতে এলাকাবাসী নলছিটিতে গাঁজাসহ পৌর ছাত্রদল নেতা আদনান রু‌বেল আটক, আদালতে প্রেরণ
ভাণ্ডারিয়ায় ৯৩ এসএসসি ব্যাচের বন্ধুদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ভাণ্ডারিয়ায় ৯৩ এসএসসি ব্যাচের বন্ধুদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : রবিবার, ৩১ মে, ২০২৬
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ১৯৯৩ সালের এসএসসি ব্যাচের বন্ধুদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ২৯ মে শুক্রবার ভাণ্ডারিয়া পৌর অডিটোরিয়ামে সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বরিশাল বিভাগের বিভিন্ন উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী খুলনা বিভাগের বিভিন্ন উপজেলা থেকে ১৯৯৩ সালের এসএসসি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে দীর্ঘদিন পর একত্রিত হয়ে বন্ধুদের মধ্যে স্মৃতিচারণ, শুভেচ্ছা বিনিময় এবং আনন্দঘন মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়। অংশগ্রহণকারীরা তাদের স্কুলজীবনের নানা স্মৃতি তুলে ধরেন এবং পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
দিনব্যাপী আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভা, মধ্যাহ্নভোজ এবং র‌্যাফেল ড্রসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত বন্ধুরা এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।
আয়োজকরা জানান, ব্যস্ত জীবনের নানা কর্মব্যস্ততার মাঝেও পুরোনো বন্ধুদের একত্রিত করার লক্ষ্যেই এ পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। বন্ধুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সফল হয়েছে বলে তারা অভিমত ব্যক্ত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost