বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

শিরোনাম
কাউখালীতে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন, আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যয় মির্জাগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত বিছানায় পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, পাশেই মিলল শিশুসন্তান ও চিরকুট বরিশাল শিল্প মেলায় ২০০ ব্যবসায়ীর মালামাল আটকে রাখার অভিযোগ পিরোজপুরে ছাত্রদল নেতার বিরুদ্ধে সমকামিতার অভিযোগ মাইলস্টোনের টিসি পাওয়া ছাত্রী আইডি কার্ড গায়ে আন্দোলনে, থানায় জিডি কর্তৃপক্ষের ৪৫ বছর পর শহীদ জিয়ার খুনি মোজাফফর গ্রেফতার কাজিরহাটে মাদকের গডফাদারদের বিরুদ্ধে কার্যকর অভিযান জোরদারের দাবি, মূল হোতা ও অর্থদাতাদের আইনের আওতায় আনার আহ্বান চেক প্রতারণা মামলায় বরিশালে সাবেক কাউন্সিলরের ভাইয়ের ৮ মাসের কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি বজ্রপাতে নদীতে নিখোঁজ ট্রলার মাঝির মরদেহ ২ দিন পর মিলল সাগরে
শেবাচিম হাসপাতালের স্টোররুমে অগ্নিকাণ্ড

শেবাচিম হাসপাতালের স্টোররুমে অগ্নিকাণ্ড

বরিশাল শের—ই—বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের ওষুধের স্টোররুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ জুন) দিবাগত রাত ১১টার দিকে হাসপাতালের নিচতলায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে হাসপাতালের নিচতলার ওষুধের স্টোররুমে হঠাৎ আগুন ও ধোঁয়া দেখতে পান উপস্থিত রোগীর স্বজনরা। তাদের ডাক—চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এ বিষয়ে বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. সেলিম বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। সেখানে তখন চারদিকে শুধু ধোঁয়া উড়ছিল। ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি, বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত চলছে।

শেবাচিম হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) ডা. আব্দুল মুনায়েম সাদ জানান, অগ্নিকাণ্ডের কারণে স্টোররুমে থাকা কিছু ওষুধ এবং বৈদ্যুতিক তার ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ এবং আগুনের সূত্রপাত কীভাবে হলো, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost