শনিবার, ১৮ Jul ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

শিরোনাম
কাউখালীতে শ্রমিক দলের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ওপর গুরুত্বারোপ থানার ব্যারাক থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার দৌলতখানে মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেপ্তার প্রাথমিকে বদলি কমিটিতে ‘গণ্যমান্য ব্যক্তি’ বাদ, যুক্ত হলো সাত শর্ত সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা ও ঘোরাঘুরি সম্পূর্ণ নিষিদ্ধ যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান কারাগার থেকে পালাল নারী বন্দি, বরখাস্ত ৭ রাজধানীতে যানবাহনের হর্ন নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর এসএসসি পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশিত হচ্ছে না আদালতের জিম্মায় ফিরে পেয়েও রক্ষা হলো না কিশোরী, পথে হামলা করে অপহরণের অভিযোগ; সংবাদ সম্মেলনে মায়ের আকুতি
যুবদল নেতা জাকির গ্রেপ্তার

যুবদল নেতা জাকির গ্রেপ্তার

চেক ডিজঅনার মামলায় এক বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত এবং আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি দুমকি উপজেলা যুবদলের সহসভাপতি জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে দুমকি থানা পুলিশ।

বুধবার (১০ জুন) রাত ৯টার দিকে উপজেলার থানা ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুমকি থানার এসআই সজিবের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

আদালত সূত্রে জানা যায়, সিআর মামলা নং—১০৯/১৭ এর রায়ে জাকির হোসেনকে (পিতা : সেকান্দার আলী হাং, সাং : হাওলাদার বাড়ি, জামলা, থানা : দুমকি, জেলা : পটুয়াখালী) এক বছরের কারাদণ্ড এবং চেকে বর্ণিত অর্থের সমপরিমাণ অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাকির হোসেন দুমকি উপজেলা যুবদলের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। আদালতের পরোয়ানা জারি হওয়ার পরও তিনি নিয়মিত রাজনৈতিক কর্মকাণ্ড, সভা—সমাবেশ ও মিটিং—মিছিলে অংশগ্রহণ করতেন। সম্প্রতি দুমকি উপজেলার নবাগত এক কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানানোর অনুষ্ঠানেও তাকে প্রকাশ্যে দেখা যায়। এ কারণে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দেয়, প্রকাশ্যে চলাফেরা করলেও কেন দীর্ঘদিন তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, জাকির হোসেন আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি চেক ডিজঅনার মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এবং চেকে উল্লিখিত অর্থদণ্ডে দণ্ডিত, তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost