, , ,
শিরোনাম
বরিশালে অবৈধ মাটি উত্তোলন: বার্জ-এক্সক্যাভেটরসহ ৬ জন আটক, জরিমানা ১ লাখ টাকা সমকামিতার অভিযোগ ওঠা সেই ছাত্রদল নেতা বহিষ্কার কাউখালীতে সাড়ে তিন হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কাউখালীতে একই এলাকায় পরপর তিন চুরি, আতঙ্কে এলাকাবাসী বাউফলে চাঁদাবাজির মামলায় দুই সাংবাদিককে খুঁজছে পুলিশ সিমেন্টবাহী অটোরিকশার ধাক্কায় সন্তানের সামনেই মায়ের করুণ মৃত্যু কাউখালীতে আইনশৃঙ্খলা ও বাল্যবিবাহ নিরোধ সভা অনুষ্ঠিত: সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার বরগুনায় অর্ধগলিত অজ্ঞাত মরদেহ উদ্ধার পোশাকের আড়ালে চাকরির নামে প্রতারণা বরিশালে ভুয়া সেনা ক্যাপ্টেনের জালে নিঃস্ব দুই নারী বাবুর্চি বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন
কাউনিয়া থানার মাছ ব্যবসায়ী বাবু হত্যা মামলার এক আসামি গ্রেফতার

কাউনিয়া থানার মাছ ব্যবসায়ী বাবু হত্যা মামলার এক আসামি গ্রেফতার

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

বরিশাল মহানগরের কাউনিয়া থানার আলোচিত মাছ ব্যবসায়ী জসিম সিকদার বাবু হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব-৮, বরিশাল এবং র‌্যাব-৪, মিরপুরের একটি যৌথ আভিযানিক দল বৃহস্পতিবার (১১ জুন) ঢাকার পল্লবী থানাধীন মিরপুর এলাকায় অভিযান চালিয়ে অপু (২৫) নামে ওই আসামিকে গ্রেফতার করে। তিনি বরিশাল জেলার কাউনিয়া থানার পলাশপুর এলাকার নজরুলের ছেলে।

র‌্যাব সূত্র জানায়, পূর্ব বিরোধের জেরে গত ১৫ মে রাত আনুমানিক আড়াইটার দিকে জসিম সিকদার বাবুকে বাসা থেকে ডেকে নিয়ে যায় অভিযুক্তরা। পরে বরিশাল সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর ৭ নম্বর গুচ্ছ গ্রামের চার রাস্তার মোড়ে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়।

একপর্যায়ে প্রাণ বাঁচাতে বাবু পাশের একটি পরিত্যক্ত কক্ষে আশ্রয় নিলে অভিযুক্তরা সেখানে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, ঘটনার পর থেকে গ্রেফতারকৃত অপু আত্মগোপনে চলে যান এবং বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দেওয়ার চেষ্টা করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকার পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost