বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

শিরোনাম
মির্জাগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত বিছানায় পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, পাশেই মিলল শিশুসন্তান ও চিরকুট বরিশাল শিল্প মেলায় ২০০ ব্যবসায়ীর মালামাল আটকে রাখার অভিযোগ পিরোজপুরে ছাত্রদল নেতার বিরুদ্ধে সমকামিতার অভিযোগ মাইলস্টোনের টিসি পাওয়া ছাত্রী আইডি কার্ড গায়ে আন্দোলনে, থানায় জিডি কর্তৃপক্ষের ৪৫ বছর পর শহীদ জিয়ার খুনি মোজাফফর গ্রেফতার কাজিরহাটে মাদকের গডফাদারদের বিরুদ্ধে কার্যকর অভিযান জোরদারের দাবি, মূল হোতা ও অর্থদাতাদের আইনের আওতায় আনার আহ্বান চেক প্রতারণা মামলায় বরিশালে সাবেক কাউন্সিলরের ভাইয়ের ৮ মাসের কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি বজ্রপাতে নদীতে নিখোঁজ ট্রলার মাঝির মরদেহ ২ দিন পর মিলল সাগরে ঘনীভূত হতে পারে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
কুয়াকাটায় বালু কাটার অপরাধে ১জনকে কারাদণ্ড

কুয়াকাটায় বালু কাটার অপরাধে ১জনকে কারাদণ্ড

কুয়াকাটা সমুদ্র সৈকতের লেম্বুর বন এলাকা থেকে ভেকু দিয়ে বালু কেটে সড়কে ব্যবহারের অপরাধে মহিবুল্লাহ নামে ১ ব্যাক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বালু কাটার কাজে ব্যবহ্নত এস্কাভেটর (ভেকু মেশিন) জব্দ করা হয়।

শুক্রবার দুপুরে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক এ এ ভ্রাম্যমাণ আদালত অভিযান করেন।

জেলা প্রশাসনের অনুমতি ছাড়া সমুদ্র সৈকত এলাকা থেকে বালু কেটে সৈকত ও বনের পরিবেশ প্রতিবেশের ক্ষতি করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০—এর ৪ ও ১৫ ধারানুসারে এ বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় বনবিভাগ মহিপুর রেঞ্জের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের অভিযোগ, ওই বিএনপি নেতার নেতৃত্বে গত কয়েকদিন ধরে সৈকতের লেম্বুর বন এলাকা থেকে বালু উত্তোলন করে তা সড়কে ব্যবহার করেছে। ভেকু মেশিন দিয়ে বন এলাকা থেকে বালু কাটার এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক জানান, অভিযোগের ভিত্তিতে কুয়াকাটা সমুদ্র সৈকতের লেম্বুর বন এলাকা থেকে ম বালুকাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মহিবুল্লাহ নামে একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

জেলা প্রশাসনের অনুমতি ব্যাতিরেকে সমুদ্র সৈকত এবং বন এলাকা থেকে বালু বা মাটিকাটা দন্ডনীয় অপরাধ বলে জানান তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost