, , ,
শিরোনাম
পাওনা টাকা নিয়ে সংঘর্ষ, থামাতে গিয়ে আহত গ্রাম পুলিশ র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে এডভোকেট রিপনের উপর হামলাকারী তিন আসামি গ্রেফতার সংস্কারের অভাবে বেহাল সড়ক, মানুষের পাশে দাঁড়ালেন রাফা উজিরপুরে রাস্তার পাশ থেকে বিপুল পরিমান সরকারি কম্বল উদ্ধার ট্রাইব্যুনালে প্রশ্নবিদ্ধ চার্জশিট দেয়ায় পিবিআই’র তদন্তকারী কর্মকর্তাকে শোকজ সহ সিআইডিকে তদন্তের নির্দেশ আবাসন সংকটে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, নেই কোনো ছাত্রীনিবাস বরিশালে অবৈধ বালু উত্তোলনে অভিযান: শিক্ষার্থীদের তৎপরতায় বাল্কহেড-ড্রেজার জব্দ, ৪ জনের কারাদণ্ড বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! শেবাচিমের অধ্যাপক ডা. অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে অনিয়ম ও দায়িত্বে অবহেলার অভিযোগ, তদন্তের দাবি বিরোধী দল শেখ হাসিনার মতো কথা বলছে: মির্জা ফখরুল
ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শনিবার, ১৩ জুন, ২০২৬

পটুয়াখালীর বাউফলে ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল শুরুর আগে জেনারেটর চাপায় সাফিন (১৮) নামের এক সমর্থক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তার পায়ের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে।

শনিবার (১৩ জুন) বিকেল ৫টার দিকে বাউফল পৌর শহরের পাবলিক মাঠে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাউফল উপজেলার ব্রাজিল সমর্থকদের উদ্যোগে শনিবার একটি আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছিল। বিকেলে পাবলিক মাঠে একটি ট্রাকে সাউন্ড সিস্টেম ও ভারী জেনারেটর তোলার সময় অসাবধানতাবশত জেনারেটরটি নিচে পড়ে যায়। এতে নিচে থাকা সমর্থক সাফিন গুরুতর আহত হন।

এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে আনন্দ মিছিলের সব কার্যক্রম স্থগিত করা হয়। উৎসবমুখর পরিবেশ মুহূর্তেই থমকে যায় এবং স্থানীয় ফুটবলপ্রেমীদের মাঝে বিষাদের ছায়া নেমে আসে। বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোস্তাফিজুর রহমান বলেন, গুরুতর আহত অবস্থায় ওই ব্রাজিল সমর্থককে হাসপাতালে আনা হলে তাকে প্রাথমিক চিকিৎসা ও ব্যান্ডেজ দেওয়া হয়। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত বরিশাল শের—ই—বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost