বুধবার, ১৭ Jun ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম
মঠবাড়িয়ায় ডায়াগনিস্টিক সেন্টারে অভিযান ভূয়া ডাক্তার ও ম্যানেজারকে কারাদণ্ড দোরগোড়ায় বিচারসেবা পৌঁছাতে মঠবাড়িয়ায় গ্রাম আদালত বিষয়ক কর্মশালা শেষ রক্ষা হচ্ছে না পরীমনিকাণ্ডের সেই এডিসির! পুলিশের গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক ৪ এআই মামলার মেসেজ দিয়েই ৩ জন হাতিয়েছেন ৭ লাখ! বরিসশালে দুই চাদাবাজকে গণপিটুনির পর সাংগঠনিক পদ স্থগিত ছাড়পত্র দেওয়া হল শিবির নেতা জিসানকে, আদালতে নেওয়ার প্রস্তুতি ‘তারেক রহমান আইলেও কাম হইবো না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার কাউখালীতে অবাধে ‘চাই’ দিয়ে মাছ শিকার: হুমকির মুখে দেশীয় মৎস্য সম্পদকাউখালীতে অবাধে ‘চাই’ দিয়ে মাছ শিকার: হুমকির মুখে দেশীয় মৎস্য সম্পদ মেহেন্দিগঞ্জ থানা জেলার শ্রেষ্ঠ থানা মনোনীত, ওসি মমিন উদ্দিনকে সম্মাননা প্রদান
কাউখালী সরকারি এসবি বালিকা বিদ্যালয়ের দক্ষিণ পাশের চলাচলের পথ রক্ষায় মানববন্ধন,

কাউখালী সরকারি এসবি বালিকা বিদ্যালয়ের দক্ষিণ পাশের চলাচলের পথ রক্ষায় মানববন্ধন,

পিরোজপুরের কাউখালী সরকারি এসবি বালিকা বিদ্যালয়ের দক্ষিণ পাশে জনসাধারণের চলাচলের ফুটপথ বন্ধ করে সীমানা প্রাচীর (বাউন্ডারি ওয়াল) নির্মাণের উদ্যোগকে কেন্দ্র করে এলাকায় তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। স্থানীয় জনগণের বাধার মুখে ঠিকাদার সাময়িকভাবে নির্মাণকাজ বন্ধ রাখলেও সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় সাধারণ মানুষ মানববন্ধন কর্মসূচি পালন করেন এবং রবিবার (১৪ জুন) জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের দক্ষিণ পাশে একটি বড় খাল এবং উত্তর পাশে মাত্র ১০ ফুট প্রশস্ত সড়ক রয়েছে। এই সড়ক দিয়েই কাউখালী উত্তর বাজার, বালুর মাঠ স্ট্যান্ড থেকে বিভিন্ন এলাকায় শত শত অটোরিকশা, টমটম, ট্রাক, মিনি ট্রাকসহ বরিশাল, ঝালকাঠি, স্বরূপকাঠি ও পিরোজপুরগামী যানবাহন নিয়মিত চলাচল করে। ফলে সড়কটি সবসময়ই ব্যস্ত থাকে।

তাদের দাবি, রাস্তার একেবারে গা ঘেঁষে সীমানা প্রাচীর নির্মাণ করা হলে দুটি গাড়ি চলাচলের সময় সাধারণ মানুষের হাঁটার কোনো জায়গা থাকবে না। বিশেষ করে স্কুল ছুটির সময় ছাত্রীদের নিরাপদে চলাচল মারাত্মকভাবে ব্যাহত হবে এবং দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বেড়ে যাবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামানের কাছে মৌখিক অভিযোগ জানালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।

এরই প্রতিবাদে বিদ্যালয়ের সামনে তাৎক্ষণিক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন, কাউখালী উপজেলা বিএনপির সিনিয়র সহ—সভাপতি মনিরুজ্জামান মিঞা,কাউখালী ব্যবসায়ী সমিতির সভাপতি রেজাউল করিম রতন, কাঞ্চন খান, বিএনপি নেতা শাহ ইমরান ফারুক, ব্যবসায়ী রিপন আইচ, খোকন মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শত শত সাধারণ মানুষ।

বক্তারা বলেন, মাত্র দুই সপ্তাহ আগেই একই এলাকায় গাড়িচাপায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তাই আর কোনো প্রাণহানি দেখতে চান না তারা। তাদের একটাই দাবি—রাস্তার পাশে অন্তত ২ থেকে ৩ ফুট জায়গা জনসাধারণের নিরাপদ চলাচলের জন্য সংরক্ষণ রেখে সীমানা প্রাচীর নির্মাণ করতে হবে।

পরে স্থানীয়রা পিরোজপুর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের অনুলিপি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর কাছেও পাঠানো হয়েছে।

মানববন্ধনে অংশ নেওয়া সকলের একটাই দাবি—মানুষের নিরাপদ চলাচলের পথ নিশ্চিত করুন, রাস্তার পাশে অন্তত ২ থেকে ৩ ফুট জায়গা খোলা রাখুন। এ বিষয়ে কাউখালী এস বি বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক আখতার হোসেন বলেন স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিন পরিদর্শন করেছেন এবং দুটি পিলার একটু সরিয়ে করার জন্য পরামর্শ দিয়েছেন।
এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, আমি সরেজমিনে পরিদর্শন করেছি এবং জনস্বার্থে দুটি পিলার সরিয়ে দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost