, , ,
শিরোনাম
বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে হাতেম আলী কলেজে ফলজ বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় যাত্রা শুরু করল ড্রিম জাপানিজ ল্যাঙ্গুয়েজ একাডেমি কাজিরহাটে ৪৮ ঘন্টা পর লতা নদী থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার থানায় হামলা, পুলিশ পরিচয়ে টাকা নিয়েও মামলার আসামি যুবলীগ নেতা বাবুগঞ্জে নির্মাণাধীন বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট। ববিতে সাংবাদিক হেনস্তাঃ জেলা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান বিশ্বকাপ জিতে যে বিশ্বরেকর্ড গড়ল স্পেন বরিশালে পরকীয়া প্রেমের ঘটনা আড়াল করতে ‘ডাকাতির’ নাটক জিজ্ঞাসাবাদের জন্য আটক ৩ সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে মিলল ২০ লাখ টাকার ঘড়ি, ৮০০ কোট-টাই
ঝালকাঠিতে সৎ ভাতিজির হামলায় চাচা জখম,হাসপাতালে ভর্তি

ঝালকাঠিতে সৎ ভাতিজির হামলায় চাচা জখম,হাসপাতালে ভর্তি

ঝালকাঠির বৈদারাপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে জোরপূর্বক আফজাল হাওলাদার (৭৫) নামে এক বৃদ্ধাকে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে সৎ ভাতিজি ও তার পরিবারের লোকজন। স্বজনরা আহত ওই বৃদ্ধাকে উদ্ধার করে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়।

 

মঙ্গলবার ‌(২৩ জুন) সকাল ৯ টায় বৈদারাপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত আফজাল হাওলাদার ওই গ্রামের বাসিন্দা আখের‌ উদ্দিন হাওলাদারের ছেলে। আহত সূত্রে জানা যায়, ভুক্তভোগী আফজাল ও অন্যান্য ভাইদের সাথে তার সৎ ভাতিজি মনি আক্তারের দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছিল।

 

তারই সূত্র ধরে ঘটনার দিন মঙ্গলবার সকালে তার ছোট ভাই মৃত দুলালের কাঁঠাল গাছ থেকে জোরপূর্ব কাঁঠাল পেরে নেয় তার সৎ ভাতিজি মনি। বিষয়টি দুলালের স্ত্রী আলো বেগম আফজালকে জানালে সে প্রতিবাদ করে।

 

একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মনি ,তার স্বামী ইব্রাহিম, ও ছেলে সিরাজ সহ অজ্ঞাত আরো ৩-৪ জন আফজাল কে হত্যার উদ্দেশ্য পূর্ব পরিকল্পিতভাবে ধারালো এবং দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। ডাক চিৎকার শুনে তার স্বজনরা ঘটনাস্থল থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

 

অভিযোগ রয়েছে,আফজালের বড় ভাই রুস্তম হাওলাদারের কোন সন্তান না থাকায় মনিকে দপ্তপ অনেন। সে মারা যাওয়ার পর তার ও তার পরিবারের অত্যাচারে আফজালের পরিবার অতিষ্ঠ হয়ে পড়েছে।

এ ব্যাপারে প্রধানমন্ত্রী ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন মহলে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost