, , ,
শিরোনাম
বিসিসি ৪, ৫ ও ৬নং ওয়ার্ডকে নিরাপদ, মাদকমুক্ত ও আধুনিক মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চান কাউন্সিলর প্রার্থী জান্নাতুল ফেরদৌসী জিতু হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবকদল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা বাউফলের খালে মেলা মরদেহটিকে বাবা দাবি করে মেয়ের হত্যা মামলা মেহেন্দিগঞ্জে নারীর ঘরে যুবককে ঘিরে চাঞ্চল্য, ধর্ষণচেষ্টার মামলায় গ্রেপ্তার প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে অপহরণের অভিযোগ, মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধে মামলা বরিশালে আ.লীগ নেতার বাড়িতে লক্ষ্মীপূজার দাওয়াতে এসে আটক ৭ নেছারাবাদে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, জিজ্ঞাসাবাদের জন্য থানায় ২ জন পটকার বিস্ফোরণে উড়ে গেল কিশোরের ৫ আঙুল ইয়াবাসহ আটক ছাত্রদল নেতা, পরে বহিষ্কার চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
বঙ্গোপসাগরে নিখোঁজ, সৈকতে মিলল জেলের মরদেহ

বঙ্গোপসাগরে নিখোঁজ, সৈকতে মিলল জেলের মরদেহ

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

পটুয়াখালীর কুয়াকাটার লেম্বুরবন সংলগ্ন সৈকত থেকে শাহাবুদ্দিন নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শাহাবুদ্দিন (৫৫) লক্ষ্মীপুর জেলার রায়পুর গ্রামের বাসিন্দা আমির হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ জুন গঙ্গামতি এলাকা থেকে মাছ শিকারের উদ্দেশ্যে একটি ট্রলারযোগে গভীর সমুদ্রে যান ৬ জন জেলে। ওইদিন সকাল ১০টার দিকে হঠাৎ বৈরী আবহাওয়া ও ঝড়ো বাতাসের কবলে পড়ে ট্রলারটি। এ সময় উত্তাল ঢেউয়ের আঘাতে শাহাবুদ্দিন ট্রলার থেকে ছিটকে সমুদ্রে পড়ে যান।

ঘটনার পর সহকর্মীরা তাকে উদ্ধারের জন্য ব্যাপক খোঁজাখুঁজি চালালেও তার কোনো সন্ধান পাননি। ওইদিন নিখোঁজের ঘটনায় মহিপুর থানায় একটি জিডি করেন ট্রলার মালিক জালাল বিশ্বাস। দুদিন পর বৃহস্পতিবার সন্ধ্যায় লেম্বুরবন সংলগ্ন সৈকতে একটি মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

মহিপুর থানার ওসি শামীম হাওলাদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি সমুদ্রে নিখোঁজ হওয়া জেলে শাহাবুদ্দিনের মরদেহ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost