, , ,
শিরোনাম
বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে হাতেম আলী কলেজে ফলজ বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় যাত্রা শুরু করল ড্রিম জাপানিজ ল্যাঙ্গুয়েজ একাডেমি কাজিরহাটে ৪৮ ঘন্টা পর লতা নদী থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার থানায় হামলা, পুলিশ পরিচয়ে টাকা নিয়েও মামলার আসামি যুবলীগ নেতা বাবুগঞ্জে নির্মাণাধীন বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট। ববিতে সাংবাদিক হেনস্তাঃ জেলা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান বিশ্বকাপ জিতে যে বিশ্বরেকর্ড গড়ল স্পেন বরিশালে পরকীয়া প্রেমের ঘটনা আড়াল করতে ‘ডাকাতির’ নাটক জিজ্ঞাসাবাদের জন্য আটক ৩ সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে মিলল ২০ লাখ টাকার ঘড়ি, ৮০০ কোট-টাই
পটুয়াখালীতে পাট, পাটজাতীয় আঁশ ও বীজ উৎপাদন বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ

পটুয়াখালীতে পাট, পাটজাতীয় আঁশ ও বীজ উৎপাদন বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ

আলমগীর হোসেন জুয়েলঃ উপকূলীয় অঞ্চলে পাট, পাটজাতীয় আঁশ ও পাটের বীজ উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আধুনিক চাষাবাদে উদ্বুদ্ধ করতে পটুয়াখালীর কলাপাড়ায় কৃষক-কৃষানীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) বেলা ১১টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নে অবস্থিত পাট গবেষণা উপকেন্দ্রে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. নার্গীস আক্তার।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (পিটিসি) গোলাম মস্তফা, পরিচালক (প্রশাসন ও অর্থ) ইয়ারউদ্দিন সরকার এবং পাট গবেষণা উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আবদুল্লাহ আল বাক্কী।

দিনব্যাপী এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় অর্ধশতাধিক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, দেশব্যাপী পাট চাষের সম্প্রসারণ এবং বিশেষ করে উপকূলীয় অঞ্চলে নতুন পাটচাষি তৈরির লক্ষ্যে সরকার ও বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের বীজ সরবরাহ এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে পাটের উৎপাদন ও গুণগত মান বৃদ্ধি করা সম্ভব হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost