শনিবার, ১১ Jul ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

জামালপুরের সাবেক এমপি নূর মোহাম্মদ গুলশানে গ্রেপ্তার

জামালপুরের সাবেক এমপি নূর মোহাম্মদ গুলশানে গ্রেপ্তার

জামালপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার সন্ধ্যায় গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তারের তথ্য দিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

তিনি জানান, সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময়কার একাধিক মামলা রয়েছে। মামলাগুলো নিয়ে যাচাই বাছাই চলছে। রোববার তাকে আদালতে পাঠানো হবে।

২০২৪ সালের ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর ১ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত এই সংসদ সদস্যকে গোয়েন্দা কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করার কথা বলেন গোয়েন্দা কর্মকর্তা শফিকুল।

তিনি বলেন, “যে বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে সেটি তার নিজের বলে সাবেক সংসদ সদস্য দাবি করেছেন।”

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন নূর মোহাম্মদ। তিনি জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost