বুধবার, ০১ Jul ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম
স্কুল ফিডিংয়ের ডিম-পাউরুটি আত্মসাৎ: সেই শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০ শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক কারাগারে থানায় যাবার পথে বিএম কলেজের শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলা মুলাদীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু। নল‌ছি‌টির বৈশাখিয়ায় অগ্নিকাণ্ডে ফারুক হাওলাদারের বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ জুলাইয়ে ৬ হত্যা: ইনুর ১০ বছরের কারাদণ্ড বরিশালে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, চারজন আহত মেহেন্দিগঞ্জে ২৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ!
বরিশালে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, চারজন আহত

বরিশালে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, চারজন আহত

বরিশাল—ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার তাঁত বোর্ড অফিসের সামনে ও আশোকাঠী প্রশিকা অফিস সংলগ্ন এলাকায় সোমবার রাতে ও সকালে পৃথক সড়ক দূর্ঘটনায় এক যুবক নিহত ও চারজন আহত হয়েছে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের—ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার দিবাগত রাতে তাঁত বোর্ড অফিসের সামনে অজ্ঞাতনামা পরিবহন, পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে নিহত মোটরসাইকেল চালক ইসমাইল ঘরামী বাবু (২৮) মাদারীপুরের কালকিনি উপজেলার পশ্চিম মিনাজদি গ্রামের সেলিম ঘরামীর ছেলে।

একই দূর্ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী ভুরঘাটা গ্রামের শহীদ মাতুব্বরের ছেলে রাজিব (২৪) ও তাদের সাথে থাকা তাপস (৩০)।

একইদিন সকালে আশোকাঠী প্রশিকা অফিস সংলগ্ন এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন কুমিল্লা জেলার হোমনা থানার বাঘমারা গ্রামের জামাল মিয়ার ছেলে সোহাগ মিয়া (৩০) ও তার সাথে থাকা একই থানার করাকান্দি গ্রামের মো. অলিউল্লাহ (৩৫)। আহতদের আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের—ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন গৌরনদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost