, , ,
শিরোনাম
বামনায় পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবাসহ আটক ২ কাউখালীতে বিশেষ অভিযানে ৬৯টি শর্টগানের কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার বরিশালে এক মাস ধরে নিখোঁজ ১৪ বছরের কিশোর, সন্ধান চায় পরিবার ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ল অ্যাম্বুলেন্স নামজারিতে ৭০ হাজার টাকা ঘুষ দাবি, দর-কষাকষিতে ২০ হাজারে ‘সমঝোতা’ মেহেন্দিগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা-অনুষ্ঠিত উজিরপুর হাসপাতালে চিকিৎসক-নার্সের অবহেলার ৭ মাসের শিশুর মৃত্যুর অভিযোগ দুই বোনকে ভারতে পাচার, অভিযুক্তকে ১০ বছরের কারাদণ্ড ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত, ভোট শুরু ১২ নভেম্বর বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা
লুডু খেলাকে কেন্দ্র করে মেহেন্দিগঞ্জে যুবক নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

লুডু খেলাকে কেন্দ্র করে মেহেন্দিগঞ্জে যুবক নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শনিবার, ১১ জুলাই, ২০২৬

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চর গোপালপুর ইউনিয়নে লুডু খেলাকে কেন্দ্র করে সংঘটিত বিরোধে শাকিল নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় একই এলাকার শাকিল নামে অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, লুডু খেলা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতুড়ি দিয়ে হামলা চালানো হলে শাকিল গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে অভিযুক্ত শাকিলকে গ্রেপ্তার করেন। পরে তাকে মেহেন্দিগঞ্জ থানায় নিয়ে আসা হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি। তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশ কাজ করছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost