শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
পিরোজপুরের কাউখালীতে আধুনিক ও মানসম্মত রোগ নির্ণয় সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পপুলার ডায়াগনস্টিক সেন্টার—এর শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টায় উপজেলা সদরের হাসপাতাল রোডে অবস্থিত পপুলার ডায়াগনস্টিক সেন্টারে এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সাফিউল আজম দুলাল—এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (এমওডিসি) ডাঃ অমৃতা সরকার।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম—এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র নেতা সায়েম উদ্দিন তালুকদার, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক হাফেজ মোঃ আল আমিন, ঔষধ ব্যবসায়ী মনিরুল ইসলাম মিঠু, উপজেলা ফারিয়ার সভাপতি খাইরুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, সঠিক রোগ নির্ণয়ই উন্নত চিকিৎসার প্রথম ধাপ। আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ জনবল দিয়ে পরিচালিত এই ডায়াগনস্টিক সেন্টার কাউখালীর মানুষের জন্য নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে হাফেজ সরোয়ার হোসেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। পরে অতিথিরা ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রমের উদ্বোধন করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (এমওডিসি) ডাঃ অমৃতা সরকার বলেন,বর্তমান সময়ে সঠিক রোগ নির্ণয় ছাড়া উন্নত চিকিৎসা সম্ভব নয়। আমি আশা করি, পপুলার ডায়াগনস্টিক সেন্টার নির্ভুল পরীক্ষা, মানসম্মত সেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করবে। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে নৈতিকতা, দক্ষতা ও মান বজায় রেখে প্রতিষ্ঠানটি কাউখালীর মানুষের আস্থা অর্জন করবে।
পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সাফিউল আজম দুলাল বলেন,কাউখালীর মানুষ যাতে উন্নত রোগ নির্ণয় সেবা পেতে দূর—দূরান্তে যেতে বাধ্য না হন, সেই লক্ষ্য নিয়েই আমরা এই প্রতিষ্ঠান গড়ে তুলেছি। আধুনিক যন্ত্রপাতি, অভিজ্ঞ টেকনোলজিস্ট এবং দক্ষ চিকিৎসকদের পরামর্শের মাধ্যমে স্বল্প খরচে মানসম্মত সেবা দেওয়ার চেষ্টা করব। মানুষের আস্থা ও সেবার মানই হবে আমাদের প্রতিষ্ঠানের সবচেয়ে বড় শক্তি।