শনিবার, ১৮ Jul ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
বিএনপির মিছিলে হামলার ঘটনায় পটুয়াখালী বাউফলের দাসপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এএনএম জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যার দিকে তাকে পটুয়াখালী ডিবি পুলিশের কার্যালয় সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে। পটুয়াখালী ডিবি পুলিশের ওসি মো. মেহেদী হাসান ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাহাঙ্গীর হোসেন ডিবি কার্যালয়ের সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বাউফল থানায় মামলা রয়েছে।
এ বিষয়ে বাউফল অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, সম্প্রতি বিএনপির মিছিলে হামলার ঘটনায় জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে দাসপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন বাদী হয়ে বাউফল থানায় একটি মামলা দায়ের করেন।
ওই মামলায় জাহাঙ্গীর হোসেনকে ১ নম্বর আসামি করা হয়। গ্রেপ্তার আসামি জাহাঙ্গীর হোসেনকে ডিবি অফিস থেকে বাউফল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।