, , ,
শিরোনাম
ভান্ডারিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ে ভার্চুয়ালে উদ্বোধন করেন — গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ভাণ্ডারিয়ায় সমতার তারন্য বিষয়ে যুবদের সংলাপ অনুষ্ঠিত বরিশালে জাতীয় পার্টির নেতা হাবুলকে আটকের পর, মুচলেকা নিয়ে মুক্তি বামনায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর সমাপনীর শুভ উদ্বোধন ঝালকাঠির কাঁঠালিয়ায় নিষিদ্ধ জাল জব্দ ও বিনষ্ট: উদ্ধারকৃত ইলিশ এতিমখানায় দান উজিরপুরে দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে পূজামণ্ডপে পলাশ কুণ্ডু ভাণ্ডারিয়ায় প্রাথমিক শিক্ষা অফিসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত জিয়ানগরে পল্লী চিকিৎসক নেতাসহ দুজনকে কুপিয়ে জখম পিরোজপুরে ইউপি সদস্যের নামে জেলে কার্ড, পাচ্ছেন বরাদ্দের চাল বরিশালে জাতীয় পার্টির মহানগর আহ্বায়ক হাবুল আটক
কাজিরহাটে নদীতে পড়ে বাবা বেঁচে গেলেও নিখোঁজ ছেলে

কাজিরহাটে নদীতে পড়ে বাবা বেঁচে গেলেও নিখোঁজ ছেলে

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বরিশালের কাজিরহাট থানার ভাসান চড়ে নদীতে গরু গোসল করাতে গিয়ে নদীতে ডুবে বাবা আজিজুল প্রাণে বেঁচে ফিরলেও এখনো নিখোঁজ পাঁচ বছরের সন্তান।

আজ ১৮ জুলাই শনিবার কাজিরহাট থানার ভাষানচর ইউনিয়নের বাগরজা এলাকায় ঘটে এ মর্মান্তিক ঘটনা। নিখোঁজ ওই শিশুকে উদ্ধারের চেষ্টা চলছে। বিষয়টি নিশ্চিত করেছেন কালিগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এনামুল হোসেন।

নিখোঁজ ওই শিশুর নাম মোহাম্মদ আব্দুল্লাহ (৫)। সে ভাষানচর ইউনিয়নের ৯ নং বাগরজা ওয়ার্ড এর আজিজুল গাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সকাল সাড়ে ১১ টার দিকে নিজের পালিত দুটি গবাদি পশু (গরু) গোসল করাতে নদীতে নিয়ে যান আজিজুল গাজী। এসময় নদীর পাড়েই দাঁড়িয়ে ছিল পাঁচ বছরের ছেলে আব্দুল্লাহ। হঠাৎ ছেলের পায়ের নীচের মাটি ভেঙ্গে পড়লে সেই মাটির নীচ চাপা পড়েন ছেলে। ছেলেকে উদ্ধার করতে গিয়ে মাটিতে চাপা পড়েন বাবা নিজেও। এরপর কোনভাবে বাবা প্রাণে বেঁচে ফিরলেও নদীতে তলিয়ে যায় ছেলে আব্দুল্লাহ। অনেক খোঁজাখুঁজি করেও আর ছেলের সন্ধান পাওয়া যায়নি।

পরবর্তীতে পরিবারের লোকজন বরিশাল ফায়ার সার্ভিসক খবর দিলে একটি ডুবুরি দল ঘটনাস্থলে আসে। কিন্তু দীর্ঘ ৭ ঘন্টা উদ্ধার অভিযান চালিয়েও এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা যায়নি।

এ ঘটনায় পরিবারের পাশাপাশি পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র আদরের সন্তান হারিয়ে শোকে মাতম বাবা—মা।

মেহেন্দিগঞ্জ (কালিগঞ্জ) নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এনামুল হোসেন আগামীর সময়কে জানান, নিখোঁজ শিশুটিকে উদ্ধার করতে একটি ডুবুরি দলের চেষ্টা অব্যাহত রয়েছে। নদীতে তীব্র স্রোত থাকায় অভিযান কিছুটা ব্যাহত হচ্ছে।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost