, , ,
শিরোনাম
বাবুগঞ্জে নারী ও শিশু নির্যাতন ও পর্নোগ্রাফি মামলার পলাতক আসামি গ্রেপ্তার একদফা পরিবর্তনের পর বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হলেন ডা. রেফায়েতুল হায়দার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডিনস মেরিট অ্যাওয়ার্ড-২০২৬ অনুষ্ঠিত, ১০৯ শিক্ষার্থীকে সম্মাননা সাবেক ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে সরকারি খাস জমি দখল করে রাস্তা বন্ধের অভিযোগ, ইউএনওর হস্তক্ষেপ কামনা সহপাঠীকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন চোরকে বেঁধে ন্যাড়া করে দিলো গ্রামবাসী মানবিক বিভাগের ডিগ্রি নিয়ে বাণিজ্য শাখায় শিক্ষকতা, কাশিপুর হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ সাংবাদিক এস মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ আনন্দ ভ্রমণেই শেষ যাত্রা: শাপলা বিলে ডুবে তরুণ পর্যটকের মৃত্যু
বরিশালে আইনজীবী নাদিমা মোহাম্মদী খানের ওপর হামলা, গ্রেপ্তার ১

বরিশালে আইনজীবী নাদিমা মোহাম্মদী খানের ওপর হামলা, গ্রেপ্তার ১

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বরিশাল নগরীতে হামলার শিকার হয়েছেন মানবাধিকার কর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্নার মেয়ে অ্যাডভোকেট নাদিমা মোহাম্মদী খান (৩৯)। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশ। শনিবার (১৮ জুলাই) রাতে নগরীর সদর রোডে জেড আই খান পান্নার পারিবারিক বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী অ্যাডভোকেট নাদিমা মোহাম্মদী খান অভিযোগ করেন, গত ১৮ জুলাই তিনি তার এক চাচাতো বোনকে নিয়ে পারিবারিক বাড়িতে গেলে সেখানে কয়েকজন যুবক বাড়ির ভেতরে আবর্জনা ফেলে রাখেন। তারা সেখানে মাদকসেবন ও মাদক কারবার চালিয়ে আসছিলেন বলেও অভিযোগ করেন তিনি। এ বিষয়ে প্রতিবাদ করলে কথা-কাটাকাটির একপর্যায়ে ২৫ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ দল তাদের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন।

তিনি আরও অভিযোগ করেন, তার চাচা নজরুল ইসলাম খানের উসকানি ও প্রশ্রয়ে তাকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করা এবং বাড়িতে আসা ঠেকানোর উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে। হামলায় আহত হওয়ার পর তিনি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

রোববার (১৯ জুলাই) সকালে বরিশাল কোতয়ালি মডেল থানায় দায়ের করা মামলায় নজরুল ইসলাম খানসহ পাঁচজনকে আসামি করা হয়েছে। অন্য আসামিদের মধ্যে রয়েছেন রেজাউল ইসলাম সাব্বির ও জাহিদুল ইসলাম রাজু।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, নাদিমা মোহাম্মদী খানকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করা এবং তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির জেরে মাদকসেবী ও মাদক কারবারিদের একটি সংঘবদ্ধ দল তার ওপর হামলা চালায়।

বরিশাল কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, এ ঘটনায় চাঁদনী নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. হান্নান বলেন, ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা পুলিশ (ডিবি) কাজ করছে। এ ঘটনায় কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost