, , ,
শিরোনাম
উজিরপুরে ৫ হাজার গাছে সবুজের স্বপ্ন, তরুণ হিমেলের ব্যতিক্রমী উদ্যোগ মেহেন্দিগঞ্জে নারিকেল গাছের পাতা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এক ব্যক্তির দ্বিতীয় বিয়ে নিয়ে বাবা—ছেলের বিরোধ, ঘর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার বরিশাল ডিবির ওসি পদে বিতর্কিত আজিমুল করিম নানা সমালোচনা বাকেরগঞ্জে রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রদল সভাপতিকে দলীয় পদ থেকে অব্যাহতি জমি-সংক্রান্ত বিরোধে বামনায় গৃহিণীর মৃত্যু, স্বজনদের অভিযোগ পিটিয়ে হত্যা এক যুগ ধরে সংস্কার নেই: কাউখালীর দুই সড়কে বেহাল দশা, চরম ভোগান্তিতে হাজারো মানুষ রাতে ফেরি বন্ধে হিজলা-মুলাদী ও কাজিরহাটের লক্ষাধিক মানুষ জিম্মি পিরোজপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাব্বির গ্রেপ্তার ছিনতাইকারীর কবলে চালক, অটোরিকশা-মোবাইল লুট
বরিশালে পুলিশের ওপর হামলার মামলায় ৪ আসামির রিমান্ড মঞ্জুর

বরিশালে পুলিশের ওপর হামলার মামলায় ৪ আসামির রিমান্ড মঞ্জুর

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধাদানের মামলায় গ্রেপ্তার ২৯ আসামির মধ্যে ৪ আসামিকে জিজ্ঞাসাবাদ করতে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গতকাল সোমবার পুলিশের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে বরিশালের ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এ আদেশ দেন। ৪ আসামি হলেন ইদ্রিস ফকির, শফিকুল ফকির, সিদ্দিক ফকির ও কাঞ্চন ফকির।

আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদুর রহমান বলেন, পুলিশের ওপর হামলার মামলায় ৪ আসামিকে জিজ্ঞাসাবাদ করতে রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মাসুদুর রহমান আরও বলেন, এর আগে সোমবার দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের আগৈলঝাড়া থানায় নিয়ে আসা হয়।

উল্লেখ্য, আগৈলঝাড়ায় গ্রেপ্তার এক আসামির মৃত্যুর গুজবকে কেন্দ্র করে থানায় হামলা, ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় ১০ জুলাই ৪৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০০ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। মামলায় এজাহারভুক্ত ২৯ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান জানান, ঘটনাস্থল থেকে পুলিশের সংগ্রহ করা সিসিটিভি ফুটেজ, ভিডিওচিত্র এবং অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost