, , ,
নতুন ঠিকানায় পেশাদার সাংবাদিক শাহিন হাসান

নতুন ঠিকানায় পেশাদার সাংবাদিক শাহিন হাসান

বরিশালের পেশাদার সাংবাদিক শাহিন হাসান বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন নাগরিক টেলিভিশনের বরিশাল প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

দীর্ঘদিন ধরে বরিশালের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, জনদুর্ভোগ, উন্নয়ন, রাজনীতি, সামাজিক ও মানবিক বিষয় নিয়ে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন শাহিন হাসান। মাঠপর্যায়ে দায়িত্বশীল সংবাদ সংগ্রহ এবং বস্তুনিষ্ঠ প্রতিবেদনের মাধ্যমে তিনি বরিশালের সাংবাদিক অঙ্গনে একজন পরিচিত মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

নাগরিক টেলিভিশনের বরিশাল প্রতিনিধি হিসেবে দায়িত্ব পাওয়ায় সহকর্মী সাংবাদিক, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি—পেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এদিকে শাহিন হাসানকে অভিনন্দন জানিয়েছেন বরিশাল পোস্টের সম্পাদক মজিবর রহমান নাহিদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “শাহিন হাসানের এই নতুন দায়িত্ব তার পেশাগত দক্ষতা, সততা ও দীর্ঘদিনের পরিশ্রমের স্বীকৃতি। আমরা বিশ্বাস করি, তিনি নতুন কর্মক্ষেত্রেও নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করবেন।”

এছাড়াও বরিশাল পোস্ট পরিবারের পক্ষ থেকেও শাহিন হাসানের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। তার পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য এবং সুস্বাস্থ্য কামনা করা হয়।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost