, , ,
শিরোনাম
বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন কাউখালীতে ৫ ইউপি চেয়ারম্যান আত্মগোপনে: প্রশাসনিক অচলাবস্থায় স্থবির সেবা বামনায় পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবাসহ আটক ২ কাউখালীতে বিশেষ অভিযানে ৬৯টি শর্টগানের কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার বরিশালে এক মাস ধরে নিখোঁজ ১৪ বছরের কিশোর, সন্ধান চায় পরিবার ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ল অ্যাম্বুলেন্স নামজারিতে ৭০ হাজার টাকা ঘুষ দাবি, দর-কষাকষিতে ২০ হাজারে ‘সমঝোতা’ মেহেন্দিগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা-অনুষ্ঠিত উজিরপুর হাসপাতালে চিকিৎসক-নার্সের অবহেলার ৭ মাসের শিশুর মৃত্যুর অভিযোগ দুই বোনকে ভারতে পাচার, অভিযুক্তকে ১০ বছরের কারাদণ্ড
৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বুধবার, ২২ জুলাই, ২০২৬

সুরমা—কুশিয়ারা ও আত্রাই নদীর পানি আগামী ২৪—৪৮ ঘণ্টায় বিপৎসীমার উপরে প্রবাহিত হতে পারে। এ কারণে সিলেট, সুনামগঞ্জ ও নওগাঁ জেলায় বন্যার ঝুঁকি রয়েছে। এ সময়ে সোমেশ্বরী অববাহিকাভুক্ত নেত্রকোনা জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হাতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বুধবার (২২ জুলাই) বন্যা সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সতর্কবার্তার তথ্যানুযায়ী, তিস্তা, ধরলা ও দুধকুমার অববাহিকায় পানি বিপৎসীমার কাছাকাছি রয়েছে। ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলও প্লাবিত হতে পারে। ব্রহ্মপুত্র—যমুনা অববাহিকাভুক্ত কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলা প্লাবিত হতে পারে।

আবহাওয়ার তথ্যানুযায়ী, আগামী ২৪—৪৮ ঘণ্টায় দেশের অভ্যন্তরে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost