, , ,
শিরোনাম
উজিরপুরে ৫ হাজার গাছে সবুজের স্বপ্ন, তরুণ হিমেলের ব্যতিক্রমী উদ্যোগ মেহেন্দিগঞ্জে নারিকেল গাছের পাতা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এক ব্যক্তির দ্বিতীয় বিয়ে নিয়ে বাবা—ছেলের বিরোধ, ঘর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার বরিশাল ডিবির ওসি পদে বিতর্কিত আজিমুল করিম নানা সমালোচনা বাকেরগঞ্জে রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রদল সভাপতিকে দলীয় পদ থেকে অব্যাহতি জমি-সংক্রান্ত বিরোধে বামনায় গৃহিণীর মৃত্যু, স্বজনদের অভিযোগ পিটিয়ে হত্যা এক যুগ ধরে সংস্কার নেই: কাউখালীর দুই সড়কে বেহাল দশা, চরম ভোগান্তিতে হাজারো মানুষ রাতে ফেরি বন্ধে হিজলা-মুলাদী ও কাজিরহাটের লক্ষাধিক মানুষ জিম্মি পিরোজপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাব্বির গ্রেপ্তার ছিনতাইকারীর কবলে চালক, অটোরিকশা-মোবাইল লুট
থানার ব্যারাক থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার

থানার ব্যারাক থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চট্টগ্রামের লোহাগাড়া থানার ব্যারাক থেকে মো. আজিজুল হক (৫০) নামেরে এক উপপরিদর্শকের (এসআই) মরদেহ উদ্ধার করা হয়েছে। স্ট্রোকের কারণে তিনি মৃত্যুবরণ করেছেন বলে জানা গেছে।

শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সহকর্মীরা তাকে ফোনে না পেয়ে থানার ব্যারাকে তার কক্ষে গিয়ে বিছানায় তাকে মৃত অবস্থায় পান।

নিহত মো. আজিজুল হক দুই মাস আগে রাঙামাটি জেলার কাউখালী থানা থেকে চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানায় যোগদান করেন। তিনি সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া এলাকার মৃত আনোয়ারুল হকের ছেলে।লোহাগাড়া থানা সূত্রে জানায়, মো. আজিজুল হকের চাকরিজীবনের বয়স ছিল প্রায় ৩২ বছর। তার দুই স্ত্রী, প্রথম সংসারের এক ছেলে ও এক মেয়ে এবং দ্বিতীয় সংসারেও এক ছেলে সন্তান রয়েছে।

নিহতের স্ত্রী জেসমিন বেগম বলেন, ‘আমাকে পুলিশ হেডকোয়ার্টার থেকে জানানো হয়েছে আমার স্বামী আজিজুল হকের মৃত্যু হয়েছে। গত চার দিন ধরে তিনি বুকে ব্যাথা, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।’

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, স্টোকেরে কারণে তিনি মৃত্যুবরণ করেছেন। লোহাগাড়া থানায় তার প্রথম জানাজা হবে। এরপর চট্টগ্রাম পুলিশ লাইনসে দ্বিতীয় জানাজা হবে। পরবর্তী সময়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মহোদয় তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost