, , ,
শিরোনাম
নেছারাবাদে ভাঙনে বিলীন রাজাবাড়ি-জিলবাড়ি সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ কাউখালীতে পুলিশের উদ্যোগে আইন—শৃঙ্খলা সভা: মাদক, বাল্যবিবাহ ও অপরাধ দমনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপে বাবুগঞ্জের জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী! দুই বছরের মধ্যে হিজলা-মেহেন্দিগঞ্জকে বদলে দেওয়ার প্রত্যয়—সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ‘গুপ্ত ও হাইব্রিড’ অভিযোগে কমিটি বাতিলের দাবিতে বরিশালে বিএনপির বিক্ষোভ বরগুনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু হাতেম আলী কলেজে যোগদান করতে পারেননি অধ্যাপক মেহবুবা আলম কাউখালীর জোলাগাতি খালে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো; শতাধিক মানুষের দুর্ভোগ, পাকা সেতুর দাবিতে এলাকাবাসী নলছিটিতে গাঁজাসহ পৌর ছাত্রদল নেতা আদনান রু‌বেল আটক, আদালতে প্রেরণ
বরগুনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বরগুনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

বরগুনার পাথরঘাটা উপজেলায় নির্মাণকাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসান গাজী (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

 

শনিবার (২৫ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের তালুক চরদুয়ানী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত হাসান গাজী উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আব্দুস সাত্তার গাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তালুক চরদুয়ানী বাজার এলাকায় রিপন নামে এক ব্যক্তির নির্মাণাধীন ভবনে কাজ করতে যান হাসান গাজী। কাজ শুরুর কিছুক্ষণ পর ভবনের সামনে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।

 

পরবর্তীতে সহকর্মীরা তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost