, , ,
শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে অনিয়মের অভিযোগ গাজীপুরের জঙ্গলে মিলল ১২ ঘোড়ার কাটা মাথা জরাজীর্ণ টিনশেডে চরম ঝুঁকি: কাউখালীর উত্তর নীলতি সমতট মাধ্যমিক বিদ্যালয়ে ব্যাহত পাঠদান, আকুতি পাকা ভবনের ৩০ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ভুয়া জমিদাতাকে দাতা সদস্য: ইউএনওসহ একাধিকের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে ফজরের নামাজে সেজদায় ইমামের মৃত্যু নাজিরপুরে ব্যবসায়ীকে রাতভর আটকে রেখে নির্যাতন, সকালে মৃত্যু নিয়ে প্রশ্ন পিরোজপুরে পা বেঁধে পানিতে ফেলে দুই ছাগল হত্যার অভিযোগ নিজ বাড়ির সামনে ইয়াবাসহ গ্রেপ্তার বৃষ্টি ঋণ দেওয়ার নামে গ্রহকের সঞ্চয়-বিমার টাকা নিয়ে উধাও কথিত এনজিও
হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

পটুয়াখালীর মহিপুর থানাধীন ধুলাসার ইউনিয়নের নয়াকাটা এলাকায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দায়ের করা হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই ২০২৬ সকাল আনুমানিক ১০টা ১৫ মিনিটে নয়াকাটা এলাকায় জমি নিয়ে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় হারিচ আহম্মদ ওরফে মজিবুর (৬৫) গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে ২১ জুলাই মহিপুর থানায় পেনাল কোডের ১৪৩/৩৪১/৩৪২/৪৪৭/৩২৩/৩২৬/৩০৭/৩০২/৩৪/১০৯/৫০৬ ধারায় একটি হত্যা মামলা (মামলা নং-০৬) দায়ের করেন। মামলাটির তদন্ত করছেন মহিপুর থানার এসআই (নিরস্ত্র) মো. সামসুল ইসলাম।

মামলার তদন্তের অংশ হিসেবে অভিযুক্তদের গ্রেপ্তারে ধারাবাহিক অভিযান পরিচালনা করে পুলিশ। এরই ধারাবাহিকতায় এজাহারভুক্ত ১৪ নম্বর আসামি মো. সালেক হাওলাদারকে (৪৫) র‌্যাব-১১-এর সহায়তায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ২৫ জুলাই সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে তাকে মহিপুর থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রোববার (২৬ জুলাই) তাকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

গ্রেপ্তারকৃত সালেক হাওলাদার পটুয়াখালীর মহিপুর থানার নয়াকাটা গ্রামের বাসিন্দা। তিনি মৃত মোজাহার ওরফে মুজাফফর হাওলাদারের ছেলে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost