, , ,
শিরোনাম
সাংবাদিক এস মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ আনন্দ ভ্রমণেই শেষ যাত্রা: শাপলা বিলে ডুবে তরুণ পর্যটকের মৃত্যু উজিরপুরে নিষিদ্ধ জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, জব্দ ৩০ লাখ টাকার জাল বামনার ডৌয়াতলায় পূবালী ব্যাংক পিএলসি—র উদ্যোগে ‘ক্যাশলেস লেনদেন ও ডিজিটাল ব্যাংকিং’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদে, চালকসহ আহত ৬ কাউখালীতে সবজির বাজারে আগুন: নাগালের বাইরে নিত্যপণ্য, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত দুমকিতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার তথ্য ফিল্টারিং করাই এখন বড় চ্যালেঞ্জ: বরিশালে তথ্যমন্ত্রী
প্রবাসীকে বিষপানে হত্যার অভিযোগ, মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ

প্রবাসীকে বিষপানে হত্যার অভিযোগ, মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

বরগুনার সদর উপজেলায় এক প্রবাসীকে বিষপান করিয়ে হত্যার অভিযোগে মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন স্বজন ও এলাকাবাসী। এ সময় উত্তেজিত জনতা অভিযুক্তদের ওপর হামলার চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শনিবার (২৫ জুলাই) বিকেল ৫টার দিকে বরগুনা—পুরাকাটা আঞ্চলিক মহাসড়কের চালিতলা স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. আপাং শিকদার (৪৫) সদর উপজেলার কেওড়াবুনিয়া চালিতাতলা গ্রামের মৃত খবির শিকদারের ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার পারিবারিক কলহ ও পরকীয়াজনিত বিরোধের জেরে আপাং শিকদারকে জোরপূর্বক বিষপান করানো হয়েছে বলে অভিযোগ ওঠে। পরে গুরুতর অসুস্থ অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের—ই—বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়। শনিবার মরদেহ বাড়িতে আনার পর ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে স্বজন ও এলাকাবাসী মানববন্ধন এবং সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। এ সময় উত্তেজিত জনতা নিহতের স্ত্রী ও মেয়ের ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহতের বড় বোন বলেন, আমার ভাইকে পরিকল্পিতভাবে বিষপান করিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

ঘটনার খবর পেয়ে বরগুনা—১ আসনের সংসদ সদস্য মাহমুদুল হোসাইন অলিউল্লাহ্ ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানা গেছে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জনতার হাতে আটকে পড়া তিনজনকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost