, , ,
শিরোনাম
বাউফলে বিষক্রিয়ায় গর্ভবতী মহিষের মৃত্যু, ঘাসে বিষ প্রয়োগের অভিযোগ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে বরিশালে বাসচাপায় প্রাণ গেল শিক্ষকের তরুণীকে কুপ্রস্তাব, ইউপি সদস্যকে পুলিশে দিল জনতা মোবাইল কিনে বাবার ভয়ে মসজিদে ঘুম, চুরির অপবাদে কিশোরকে নির্যাতন বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ১৪ প্রকৌশলীকে ঘিরে প্রশ্ন বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন কাউখালীতে ৫ ইউপি চেয়ারম্যান আত্মগোপনে: প্রশাসনিক অচলাবস্থায় স্থবির সেবা বামনায় পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবাসহ আটক ২ কাউখালীতে বিশেষ অভিযানে ৬৯টি শর্টগানের কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার
বাউফলে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

বাউফলে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

বাউফলে সড়ক দুর্ঘটনায় ইউনুস খান (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন।

রোববার (২৬ জুলাই) দুপুরে গুরুতর আহত অবস্থায় দুই অজ্ঞাত ব্যক্তি তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মরদেহ নিতে আসা স্বজন সেলিম সরদার জানান, নিহত ইউনুস খান পেশায় ভিক্ষুক ছিলেন। তার তিন মেয়ে ও এক হাফেজে কোরআন পুত্র সন্তান রয়েছে।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাহরিয়ার আল কাইয়ুম জানান, আহত অবস্থায় দুই ব্যক্তি ইউনুস খানকে হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক পরীক্ষা—নিরীক্ষায় দেখা যায়, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার শরীরে সড়ক দুর্ঘটনায় সৃষ্ট গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাটি তদন্ত করছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost