, , ,
শিরোনাম
বাবুগঞ্জে নারী ও শিশু নির্যাতন ও পর্নোগ্রাফি মামলার পলাতক আসামি গ্রেপ্তার একদফা পরিবর্তনের পর বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হলেন ডা. রেফায়েতুল হায়দার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডিনস মেরিট অ্যাওয়ার্ড-২০২৬ অনুষ্ঠিত, ১০৯ শিক্ষার্থীকে সম্মাননা সাবেক ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে সরকারি খাস জমি দখল করে রাস্তা বন্ধের অভিযোগ, ইউএনওর হস্তক্ষেপ কামনা সহপাঠীকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন চোরকে বেঁধে ন্যাড়া করে দিলো গ্রামবাসী মানবিক বিভাগের ডিগ্রি নিয়ে বাণিজ্য শাখায় শিক্ষকতা, কাশিপুর হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ সাংবাদিক এস মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ আনন্দ ভ্রমণেই শেষ যাত্রা: শাপলা বিলে ডুবে তরুণ পর্যটকের মৃত্যু
হিজলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

হিজলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

Reporter
প্রতিবেদক : এসএম শাহ আলম
প্রকাশিত : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

বরিশালের হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৬ জুলাই) রাতে সংঘটিত এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের দাবি, ইউনিয়ন বিএনপির অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

এক পক্ষের অভিযোগ, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ ফরিদ উদ্দিন বেপারীসহ সিনিয়র নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। তারা এ ঘটনাকে ন্যক্কারজনক উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এলাকাবাসী জানান, সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে আহতদের নাম—পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন তারা।

এ বিষয়ে হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলাউদ্দিনের বক্তব্য জানতে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost