, , ,
শিরোনাম
মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজধানীতে দেয়াল ধসে টিসিবির লাইনে থাকা নারীর মৃত্যু, আহত অন্তত ৬ বেহাল অবস্থায় কাজিরহাটের ব্যাংকেরহাট ব্রিজ কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটার মামলায় দুই আসামি গ্রেফতার বরগুনার সাবেক এমপি গোলাম সরোয়ার আর নেই ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ বরিশালে ছানি সচেতনতা মাস উপলক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ কাউখালীতে জমিজমা ও পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ, আহত ৮ মেহেন্দিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা, আদর্শ গ্রাম পুরুষশূন্য চাকরি হারালেন সাবেক এমপি পংকজ দেবনাথ এর ছোট ভাই সরোজ দেবনাথ
বরিশালে ছানি সচেতনতা মাস উপলক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

বরিশালে ছানি সচেতনতা মাস উপলক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

Reporter
প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ছানি সচেতনতা মাস—২০২৬ উপলক্ষ্যে বরিশাল সদর উপজেলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সহ প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করেছে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)—এর ইনক্লুসিভ আই হেলথ (ওঊঐ) প্রকল্প। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় সচেতনতামূলক র‍্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ—এর পর বরিশাল সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে প্রতিবন্ধী ব্যক্তিদের চলাফেরা ও দৈনন্দিন জীবনযাত্রা সহজতর করতে প্রয়োজনীয় সহায়ক উপকরণ বিতরণ করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল— “ছানিমুক্ত চোখ, আলোকিত জীবন”।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. এ, কে, এম কুদরাত—ই—খুদা। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জানে আলম। এছাড়া উপস্থিত ছিলেন কোডেকের বরিশাল সদর উপজেলা কোঅর্ডিনেটর, ওপিডি অর্গানাইজার এবং বরিশাল সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদকসহ স্থানীয় প্রতিবন্ধী ব্যক্তিগণ ও বিভিন্ন শ্রেণি—পেশার মানুষ।

বক্তারা— ছানি রোগের লক্ষণ, প্রতিরোধ, সময়মতো চিকিৎসা গ্রহণের গুরুত্ব এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। বক্তারা বলেন, ছানি একটি নিরাময়যোগ্য রোগ। সময়মতো শনাক্তকরণ ও চিকিৎসার মাধ্যমে ছানিজনিত অন্ধত্ব প্রতিরোধ করা সম্ভব। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক ও সহজলভ্য চক্ষু সেবা নিশ্চিত করতে সরকারি—বেসরকারি সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ার মাধ্যমে ছানি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানটি বাস্তবায়নে ছিলেন— কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) ইনক্লুসিভ আই হেলথ (ওঊঐ) প্রকল্প, বরিশাল সদর, বরিশাল।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost