, , ,
শিরোনাম
মেহেন্দিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা, আদর্শ গ্রাম পুরুষশূন্য চাকরি হারালেন সাবেক এমপি পংকজ দেবনাথ এর ছোট ভাই সরোজ দেবনাথ বাবুগঞ্জে নারী ও শিশু নির্যাতন ও পর্নোগ্রাফি মামলার পলাতক আসামি গ্রেপ্তার একদফা পরিবর্তনের পর বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হলেন ডা. রেফায়েতুল হায়দার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডিনস মেরিট অ্যাওয়ার্ড-২০২৬ অনুষ্ঠিত, ১০৯ শিক্ষার্থীকে সম্মাননা সাবেক ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে সরকারি খাস জমি দখল করে রাস্তা বন্ধের অভিযোগ, ইউএনওর হস্তক্ষেপ কামনা সহপাঠীকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন চোরকে বেঁধে ন্যাড়া করে দিলো গ্রামবাসী মানবিক বিভাগের ডিগ্রি নিয়ে বাণিজ্য শাখায় শিক্ষকতা, কাশিপুর হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ
মেহেন্দিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা, আদর্শ গ্রাম পুরুষশূন্য

মেহেন্দিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা, আদর্শ গ্রাম পুরুষশূন্য

Reporter
প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চর ভোলানাথ আদর্শ গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে না ১০ দিন ধরে উত্তেজনা বিরাজ করছে।

দুই পক্ষের হামলা — , ভাঙচুর, লুটপাট এবং পাল্টাপাল্টি মামলার ঘটনায় দুটিো আদর্শ গ্রাম কার্যত পুরুষশূন্য হয়ে পড়েছে। আতঙ্কে আশপাশের গ্রামের মানুষও সেখানে যাতায়াত এড়িয়ে চলছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পালাক্রমে পাঁচজন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে পরিস্থিতি সামাল দিতে মেহেন্দীগঞ্জ উপজেলা বিএনপি জাঙ্গালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি বিলুপ্ত করেছে।

সরেজমিনে গিয়ে জানা গেছে, গত ১৭ জুলাই বিকেল থেকে দুই পক্ষের সংঘর্ষের সূত্রপাত হয়। স্থানীয়দের দাবি, ওই দিনের হামলায় একজন আইনজীবীসহ অন্তত চারজন গুরুতর আহত হন। তাদের কয়েকজন বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন। সংঘর্ষের পর টানা দুই দিন ধরে দুটি আদর্শ গ্রামে অন্তত অর্ধশতাধিক বসতঘর ও দোকানপাটে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, ঘরের মূল্যবান মালামালের পাশাপাশি রান্না করা খাবার পর্যন্ত লুট করে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে বহু পরিবার গ্রাম ছেড়ে আত্মগোপনে রয়েছে।

স্থানীয়দের ভাষ্য, বিরোধের শুরু হয়েছিল আদর্শ গ্রামের নিয়ন্ত্রণ ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে। সময়ের সঙ্গে তা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দ্বন্দ্বে রূপ নেয়। বর্তমানে দুই সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও দুই সম্ভাব্য সদস্য (মেম্বার) প্রার্থীর সমর্থনে গ্রামবাসী দুই ভাগে বিভক্ত। উভয় পক্ষই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

চর ভোলানাথে আওয়ামী লীগ সরকারের সময় কালাবদর নদীর তীরে নির্মিত দুটি আশ্রয়ন প্রকল্প বর্তমানে ‘আদর্শ গ্রাম’ নামে পরিচিত। সেখানে দুই শতাধিক নদীভাঙনকবলিত ও জেলে পরিবারের বসবাস।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost