, , ,
শিরোনাম
উজিরপুরে ৫ হাজার গাছে সবুজের স্বপ্ন, তরুণ হিমেলের ব্যতিক্রমী উদ্যোগ মেহেন্দিগঞ্জে নারিকেল গাছের পাতা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এক ব্যক্তির দ্বিতীয় বিয়ে নিয়ে বাবা—ছেলের বিরোধ, ঘর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার বরিশাল ডিবির ওসি পদে বিতর্কিত আজিমুল করিম নানা সমালোচনা বাকেরগঞ্জে রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রদল সভাপতিকে দলীয় পদ থেকে অব্যাহতি জমি-সংক্রান্ত বিরোধে বামনায় গৃহিণীর মৃত্যু, স্বজনদের অভিযোগ পিটিয়ে হত্যা এক যুগ ধরে সংস্কার নেই: কাউখালীর দুই সড়কে বেহাল দশা, চরম ভোগান্তিতে হাজারো মানুষ রাতে ফেরি বন্ধে হিজলা-মুলাদী ও কাজিরহাটের লক্ষাধিক মানুষ জিম্মি পিরোজপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাব্বির গ্রেপ্তার ছিনতাইকারীর কবলে চালক, অটোরিকশা-মোবাইল লুট
ভোলায় জ্বিন হাজির করার নামে প্রতারণা, দম্পতিসহ গ্রেফতার ৪

ভোলায় জ্বিন হাজির করার নামে প্রতারণা, দম্পতিসহ গ্রেফতার ৪

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

ভোলার দুলারহাটে ‘জ্বিন হাজির’ করে স্বর্ণালঙ্কার দ্বিগুণ বানিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে একটি চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) জেলা পুলিশ, ভোলার গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ৪ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টার দিকে দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মকবুল মুন্সির বাড়ির একটি বসতঘরে এ প্রতারণার ঘটনা ঘটে। প্রতারক চক্রটি স্থানীয় ১৭ জন নারীর সরলতার সুযোগ নিয়ে ‘জ্বিন হাজির’ করে স্বর্ণ দ্বিগুণ করে দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে বিভিন্ন ওজনের মোট ১০ ভরি ১১ আনা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ ৪৬ হাজার টাকা। স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার পর প্রতারকরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।

পুলিশ আরও জানায়, গত সোমবার (২৭ জুলাই) বিকেলে একই চক্র পুনরায় প্রতারণার উদ্দেশে নুরাবাদ এলাকায় এলে ভুক্তভোগীরা তাদের চিনতে পেরে চারজনকে আটক করেন। খবর পেয়ে দুলারহাট থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন— রুমা (৩০), মুক্তা (২৬), স্বপন ফরাজী (৫০) ও আল—আমীন (২৬)। তাদের মধ্যে রুমার বাড়ি নুরাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এবং অপর তিনজনের বাড়ি মজিবনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে। গ্রেফতারকৃত মুক্তা ও আল—আমীন স্বামী—স্ত্রী।

আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে এক জোড়া স্বর্ণের রুলি, এক জোড়া স্বর্ণের ঝুমকা এবং নগদ ৫২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে দুলারহাট থানায় পেনাল কোডের ৪০৬ ও ৪২০ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর—৯/২৬।

পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতার এবং অবশিষ্ট স্বর্ণালঙ্কার উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, এই প্রতারক চক্রটি কয়েক মাস আগে ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নেও একই কৌশলে প্রতারণা চালায়। সেখানে সুরমা—আনোয়ার দম্পতি এবং ইসমাঈল—সিমা দম্পতির কাছ থেকে ‘জ্বিন হাজির’ করে স্বর্ণ দ্বিগুণ করার প্রলোভন দেখিয়ে কয়েক ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা হাতিয়ে নেয়।

ওই ঘটনার একটি ভিডিও প্রতিবেদন চ্যানেল ভোলা—য় প্রকাশিত হওয়ার পর প্রতারক চক্রের মূলহোতা আল—আমীন সুরমা—আনোয়ার দম্পতিকে ক্ষতিপূরণ দেন। তবে এখন পর্যন্ত ইসমাঈল—সিমা দম্পতিকে কোনো ক্ষতিপূরণ দেননি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost