, , ,
শিরোনাম
কাজিরহাটে কুপিয়ে জখমের ঘটনায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার মির্জাগঞ্জে ফেসবুকে ঘোষণা দিয়ে বিক্ষোভ মিছিল করা সেই ছাত্রলীগ কর্মী গ্রেফতার কর্মস্থলে অনুপস্থিত, ৪ চিকিৎসক বরখাস্ত দশমিনায় বিএনপির কার্যালয়ে চুরি, আসবাব ও নথিপত্র গায়েব ভোলায় জ্বিন হাজির করার নামে প্রতারণা, দম্পতিসহ গ্রেফতার ৪ পুরোদমে শুরু আদ্-দ্বীন হাসপাতালের চিকিৎসা কার্যক্রম পাবনায় বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনা ভাড়া বাসায় মিললো পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ বৈদ্যুতিক তার ছিঁড়ে আড়িয়াল খাঁ নদে: মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জে বিদ্যুৎ-বিভ্রাট জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত
মির্জাগঞ্জে ফেসবুকে ঘোষণা দিয়ে বিক্ষোভ মিছিল করা সেই ছাত্রলীগ কর্মী গ্রেফতার

মির্জাগঞ্জে ফেসবুকে ঘোষণা দিয়ে বিক্ষোভ মিছিল করা সেই ছাত্রলীগ কর্মী গ্রেফতার

Reporter
প্রতিবেদক : আলমগীর হোসেন জুয়েল
প্রকাশিত : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

​পটুয়াখালীর মির্জাগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে কার্যক্রমের ষড়যন্ত্র ও জননিরাপত্তা বিপন্ন করার প্ররোচনার অভিযোগে মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেফতার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) বরিশাল থেকে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত আসামির নাম মোঃ রাতিন জোমাদ্দার (২৩)। মির্জাগঞ্জ থানার উত্তর আমড়াগাছিয়া এলাকার আঃ কাদের জোমাদ্দারের ছেলে।

গত(২৫জুলাই) শনিবার মির্জাগঞ্জ উপজেলায় রাতিন জোমাদারের নেতৃত্বে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এর আগেও গত ৫ই জুন রাতিন জোমাদারের নেতৃত্বে একটি মিছিল অনুষ্ঠিত হয়েছিল।

​পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (২৫ জুলাই) রাত ৮টা ৫০ মিনিটে

উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর আমড়াগাছিয়া গ্রামের বেতাগী— মির্জাগঞ্জ উপজেলা সংযুক্ত চালিতাবুনিয়া ব্রিজের উপর একদল সন্ত্রাসী নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের গতিশীলতা ও সন্ত্রাসী কার্যক্রম উৎসাহিত করার উদ্দেশ্যে একত্রিত হন। তাঁরা বর্তমান কার্যক্রমকে সক্রিয় করতে এবং স্বাধীন রাষ্ট্রের সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার কাজে সম্পৃক্ত থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জনসাধারণকে উদ্বুদ্ধ করার লক্ষে ব্যানার তৈরি করে অপরাধের ষড়যন্ত্র ও প্ররোচনা চালান। এছাড়া নিজেদের শক্তি সামর্থ্য জানান দেওয়ার উদ্দেশ্যে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করে সন্ত্রাসী কার্যক্রমের ষড়যন্ত্র করেন তাঁরা।

​এ ঘটনায় ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইন (সংশোধনী—২০১৩) এর ধারাবাহিক ৪টি ধারা অনুযায়ী মির্জাগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost