, , ,
শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে অনিয়মের অভিযোগ গাজীপুরের জঙ্গলে মিলল ১২ ঘোড়ার কাটা মাথা জরাজীর্ণ টিনশেডে চরম ঝুঁকি: কাউখালীর উত্তর নীলতি সমতট মাধ্যমিক বিদ্যালয়ে ব্যাহত পাঠদান, আকুতি পাকা ভবনের ৩০ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ভুয়া জমিদাতাকে দাতা সদস্য: ইউএনওসহ একাধিকের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে ফজরের নামাজে সেজদায় ইমামের মৃত্যু নাজিরপুরে ব্যবসায়ীকে রাতভর আটকে রেখে নির্যাতন, সকালে মৃত্যু নিয়ে প্রশ্ন পিরোজপুরে পা বেঁধে পানিতে ফেলে দুই ছাগল হত্যার অভিযোগ নিজ বাড়ির সামনে ইয়াবাসহ গ্রেপ্তার বৃষ্টি ঋণ দেওয়ার নামে গ্রহকের সঞ্চয়-বিমার টাকা নিয়ে উধাও কথিত এনজিও
সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর দাফন সম্পন্ন, শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর দাফন সম্পন্ন, শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

বরগুনা—২ (পাথরঘাটা—বামনা—বেতাগী) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরুকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) বেলা ১১টার দিকে পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের নিজ বাড়ি সংলগ্ন কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয় মাঠে তৃতীয় ও শেষ জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগ এলাকার একটি মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১০টায় পাথরঘাটা কেন্দ্রীয় জামে মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরহুমের মরদেহ নিজ এলাকায় পৌঁছালে কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয় মাঠে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

শেষ জানাজায় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, আলেম—ওলামা এবং বিভিন্ন শ্রেণি—পেশার মানুষ অংশ নেন। দলমত নির্বিশেষে হাজারো মানুষ জানাজায় উপস্থিত হয়ে সাবেক এই সংসদ সদস্যকে শেষ বিদায় জানান এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন।

গোলাম সরোয়ার হিরু সোমবার দিবাগত রাতে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি পরিবার—পরিজন, আত্মীয়—স্বজন, অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost